২১ মে ২০২১(বিবিনিউজ):স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া বকেয়া রাখায় দেশের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এসএ টিভির সম্প্রচার বন্ধ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। একই সময়ে চ্যানেল নাইনের সম্প্রচারও বন্ধ করা হয়। আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর মাধ্যমে সম্প্রচার হওয়া এসএ টিভি ও চ্যানেল নাইন—এ দুটি চ্যানেলের ট্রান্সপন্ডার বিল কিছু বকেয়া ছিল। এ কারণে চ্যানেল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুটি টিভি চ্যানেলকে চিঠি দিয়ে বকেয়া…
Read MoreDay: May 21, 2021
সাংবাদিক রোজিনা মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
২১ মে ২০২১(বিবিনিউজ):প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক কারাবন্দী রোজিনা ইসলাম মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেছেন, রোজিনা মুক্ত না হলে মুক্ত সাংবাদিকতার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। ব্যক্তিগত তথ্য, ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে সাংবাদিকদের ঐক্যে যাতে বিভেদ সৃষ্টি করা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তাঁরা। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রতিবাদ সমাবেশের তৃতীয় দিন আজ শুক্রবার এসব কথা বলেন সাংবাদিক নেতারা। বেলা সাড়ে…
Read More