সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের সকল মহানগরসহ গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে এই সভায় বিশেষ জোর দেওয়া হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সকল জেলায়…

Read More

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

১৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আমার সবচেয়ে বেশি নির্ভরতা। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য ‘এসএসএফ’ প্রতি আহ্বান জানাই। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সে দিকেও বিশেষভাবে…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট

১৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে বুধবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তি অনুযায়ী, তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হ্রাস করবে এবং এর বিনিময়ে দেশটি ব্যাপক অর্থনৈতিক সুবিধা পাবে। জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে মোমবাতির আলোয় আয়োজিত নৈশভোজে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রাম্প। প্রেসিডেন্টের এক সহকারীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, স্বাগতিক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও উপস্থিত অতিথিরা এ সময় করতালি দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রাসাদ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এইমাত্র স্বাক্ষর…

Read More

স্বাধীনতার ৫৪ বছর পর ধামরাই সরকারি কলেজে বাস সার্ভিস চালু: খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা

শেখ বাশার,১৮ জুন, ২০২৬(বিবিনিউজ):দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি লাঘবে চালু হলো বাস সার্ভিস। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ দুটি দ্বিতল বাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছে।ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বাস সার্ভিসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ কলেজের…

Read More