বিকেএসপিতে পাঁচটি ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সমাপ্তি

ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ):বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, তায়কোয়ানডো এবং উশু বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ২১ দিনব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স সফল ভাবে সম্পন্ন হয়েছে। দেশের ক্রীড়া উন্নয়ন ও দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে আয়োজিত এ কোর্সে বিভিন্ন জেলা ও বিভাগ, শারীরিক শিক্ষা কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মোট ৬০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালকের পক্ষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সঠিক বিকাশ ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির বিস্তারে…

Read More

সাভার সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো

ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ): প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকার সাভার সরকারি কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ক্যাম্পাসের একাডেমিক ব্যস্ততার মাঝে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের সেতুবন্ধন গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনে রয়েছে জাতায়তাবাদী ছাত্রদল, সাভার সরকারি কলেজ শাখা । ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজে প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পথচলায় এই প্রতিবছরের ন্যায় এ বছরও ক্যাম্পাসে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের। আজ দুপুরে অনাড়ম্বর এক আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা।…

Read More

ধামরাইয়ের ধূলিধূসরিত স্বপ্ন॥ আজও অপেক্ষায় অনাগত চিকিৎসা

ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ):একটি জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে শুরু হয়েছিল যার পথচলা, আজ তা নিজেই ধুঁকছে অস্তিত্বের সংকটে। ৩০০ কোটি টাকার স্বপ্ন। চার দশকের দীর্ঘ প্রতীক্ষা। অথচ আজ ধামরাইয়ের এই মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সটি শুধুই এক নামহীন উপাখ্যান। আধুনিক স্থাপত্যের এই বিশাল কাঠামো এখন মাদকসেবী আর বিষাক্ত সাপের অভয়ারণ্য। চিকিৎসা সেবার বাতিঘর হওয়ার কথা ছিল যার, তা আজ জনমানবহীন এক মৃত্যুপুরী।” ঢাকার ধামরাই আর টাঙ্গাইলের মির্জাপুরের সীমান্ত ঘেঁষা পাইকপাড়া ও ওয়ার্শী গ্রাম। প্রায় ১৬ একর জমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল অসমাপ্ত স্থাপত্য। ১৯৮৫ সালে ক্যান্সার জয় করতে না…

Read More