সাভার সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো

ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ): প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকার সাভার সরকারি কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ক্যাম্পাসের একাডেমিক ব্যস্ততার মাঝে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের সেতুবন্ধন গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনে রয়েছে জাতায়তাবাদী ছাত্রদল, সাভার সরকারি কলেজ শাখা । ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজে প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পথচলায় এই প্রতিবছরের ন্যায় এ বছরও ক্যাম্পাসে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের। আজ দুপুরে অনাড়ম্বর এক আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক কে এম আবু এহসান আল-মামুন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোস্তাফিজুর রহমান এবং প্রভাষক ইমরান হোসেন রনিসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মেল্লা বলেন,“দীর্ঘ কর্মব্যস্ততা ও পাঠদানের ক্লান্তি দূর করে নিজেদের সতেজ ও প্রাণবন্দ রাখতে এই আয়োজন। এটি কেবলই একটি খেলা নয় বরং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের একটি সেতুবন্ধন। সৃজনশীল মেধা বিকাশ ও সুস্থ ধারার মানসিকতা তৈরিতে খেলাধুলার বিকল্প নেই।”
অধ্যক্ষ আরও বলেন, মাদকমুক্ত সমাজ ও সুস্থ জীবন গড়তে তরুণদের মাঠে ফেরার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশাও জানান তিনি।


টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। জাতীয় পর্যায়েও এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন। আজ শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
সাভার সরকারি কলেজের এই ক্রীড়া উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ককে আরও নিবিড় করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

Related posts

Leave a Comment