স্টাফ রিপোর্টার,২৭আগস্ট(বিবিনিউজ): ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু কর্ণার, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার, বৃক্ষবিতরণ, গুণিজন ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বিকেলে ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকায় এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। পরে সেখানে আলোচনা সভা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

পরে সংসদ সদস্য বেনজীর আহমেদ ধামরাইয়ের কুশুরা,কেলিয়া,কাউলিপাড়া ও চৌহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভায় যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর মেয়র গোলাম কবীর মোল্লা,ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম খান সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, গুণিজন ফাউন্ডেশন বোর্ড মেম্বার ও এসডিআই এর নির্বাহী পরিচালক সামসুর হক,ব্যবসায়ী নজরুল ইসলাম, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, মিজানুর রহমান ও গুণিজন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফারজানা রহমান প্রমূখ।

ধামরাইয়ে গুণিজন ফাউন্ডেশনের কর্মসূচীতে ধামরাই ও সাভার প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন ।
