স্টাফ রিপোর্টার,২০ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):“নিজ আঙ্গিনা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত সাভার গড়ি”। এই শ্লোগানকে ধারন করে ঢাকার সাভার পৌরসভায় শুরু হয়েছে স্কুলে-স্কুলে, পাড়ায়-মহল্লায়, রাস্তায়-রাস্তায় গণসচেতনতা র্যালী, পথসভা ও মশা নিধন কার্যক্রম। এ উপলক্ষে শনিবার জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যারোটরি স্কুল ও গার্লস কলেজ ক্যাম্পাসে পথ সভা ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে একটি গণসচেতনতামূলক র্যালী বের করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ। আলোচনা ও পথসভায় ডেঙ্গু নিয়ন্ত্রনে আলোচনা করেন…
Read More