স্টাফ রিপোর্টার,৩০আগস্ট(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা পরিষদের হলরুমে,সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমির সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
Read MoreMonth: August 2023
সাভারে অস্ত্রের মুখে তুলে স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার,২৯আগস্ট(বিবিনিউজ):সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক সৌদি প্রবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। গতকাল সকাল দশ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে এঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় একই কায়দায় ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে গাড়ি থেকে তুলে নিয়ে ৬৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা। এঘটনায় এখন পর্যন্ত পুলিশ সেই স্বর্ণালঙ্কার উদ্ধার বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।সৌদি প্রবাসীর স্ত্রী কানিজ জানায়,তার স্বামী রুবেল মাহমুদ গতকাল সৌদি আরব থেকে নিজের ছেলেকে সার প্রাইজ…
Read Moreসাভারের আশুলিয়ায় অপহরণের শিকার ১০ বছরের শিশু উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৯আগস্ট(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অপহরণের শিকার ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার আশিক (১৮) ও ময়মনসিংহ জেলার আতাব আলী (৫৫)।লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গতকাল দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১০ বছরের ওই শিশু খেলাধুলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি…
Read Moreধামরাইয়ে গুণিজন ফাউন্ডেশনের বঙ্গবন্ধু কর্ণার, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার ও গাছের চারা বিতরণ কর্মসূচী সম্পন্ন
স্টাফ রিপোর্টার,২৭আগস্ট(বিবিনিউজ): ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু কর্ণার, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার, বৃক্ষবিতরণ, গুণিজন ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিকেলে ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকায় এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। পরে সেখানে আলোচনা সভা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য বেনজীর আহমেদ ধামরাইয়ের কুশুরা,কেলিয়া,কাউলিপাড়া ও চৌহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভায় যোগদান করেন। এ…
Read Moreবঙ্গবন্ধুর ৪৮তম শাহাৎবার্ষিকী উপলক্ষে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার,২৬ আগস্ট(বিবিনিউজ): আজ (শনিবার) সকালে সাভারের বাড্ডা স্কুল মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাৎবার্ষিকী উপলক্ষে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, টিসিবির পণ্য ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।ইউএনএফের নির্বাহী পরিচালক তোফায়েল হোসেন তোফাসানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ, সাভার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাগর সাহা, পৌর যুবলীগ নেতা জনা হালদার,…
Read Moreসাভারে ভাইয়ের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): সাভারে সন্ত্রাসী কায়দায় নিজের আপন ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। এছাড়া হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া ও গুলি করে হত্যা চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। অপরদিকে ভুক্তভোগী তারই সহোদর হুমায়ুন কবির। তারা ওই ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলীর সন্তান।গতকাল সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের একটি গ্যারেজে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় হুমায়ুন কবিরের ওপর। হুমায়ুন পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। পাশাপাশি স্থানীয়ভাবে ঠিকাদারীর কাজ করেন।ভুক্তভোগী হুমায়ুন অভিযোগ করেন, তিনি ও তার সঙ্গী রওশন…
Read Moreসাভারে ভাইয়ের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): সাভারে সন্ত্রাসী কায়দায় নিজের আপন ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। এছাড়া হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া ও গুলি করে হত্যা চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। অপরদিকে ভুক্তভোগী তারই সহোদর হুমায়ুন কবির। তারা ওই ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলীর সন্তান।গতকাল সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের একটি গ্যারেজে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় হুমায়ুন কবিরের ওপর। হুমায়ুন পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। পাশাপাশি স্থানীয়ভাবে ঠিকাদারীর কাজ করেন।ভুক্তভোগী হুমায়ুন অভিযোগ করেন, তিনি ও তার সঙ্গী রওশন…
Read Moreসাভারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):সাভারে একটি বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হাত পা বেধে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ তিনজকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে দুলাল নামের এক ব্যক্তির এক তলা বাড়িতে গভীর রাতে তিন ব্যক্তি জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর ওই ছাত্রীকে হাত পা বেধে ব্যাপক মারধর করে সংঘবন্ধ ধর্ষণ করেন দুর্বৃওরা। এসময় তারা বাড়ির আলমারী ভেঙে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। পরে ভোর রাতে বাড়ির সকলের জ্ঞান ফিরে এলে বিষয়টি…
Read Moreসাভারে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও পথ সভা
স্টাফ রিপোর্টার,২০ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):“নিজ আঙ্গিনা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত সাভার গড়ি”। এই শ্লোগানকে ধারন করে ঢাকার সাভার পৌরসভায় শুরু হয়েছে স্কুলে-স্কুলে, পাড়ায়-মহল্লায়, রাস্তায়-রাস্তায় গণসচেতনতা র্যালী, পথসভা ও মশা নিধন কার্যক্রম। এ উপলক্ষে শনিবার জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যারোটরি স্কুল ও গার্লস কলেজ ক্যাম্পাসে পথ সভা ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে একটি গণসচেতনতামূলক র্যালী বের করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ। আলোচনা ও পথসভায় ডেঙ্গু নিয়ন্ত্রনে আলোচনা করেন…
Read Moreআওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় : সেতুমন্ত্রী
১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে; আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন। বিএনপি…
Read More