আন্দোলনের নামে সহিংসতার দায়ভার বিএনপিকে নিতে হবে : ওবায়দুল কাদের

২৬ জুলাই,২০২৩(বিবিনিউজ ): আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট এবং জননিরাপত্তায় বিঘ্ন ঘটালে দায়ভার বিএনপিকে নিতে হবে। এমনটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিএনপির রাজনীতির মূল হাতিয়ার হলো সন্ত্রাস ও মিথ্যাচার। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করে অসাংবিধানিক ও অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে…

Read More

ইতালির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

২৩ জুলাই,২০২৩(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।ইতালিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দেবেন।প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় দুপুর ২ টা ৫ মিনিটে (বিএসটি সময় ০৬.০৫) বিমানটির ইতালির রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২…

Read More

ঢাকার ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছে

২৩ জুলাই,২০২৩(বিবিনিউজ ): ঢাকা মহানগরীর ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি এলাকা রয়েছে।আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন, এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের…

Read More

সাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার জন্মদিন

স্টাফ রিপোর্টার, ১৫ জুলাই,২০২৩(বিবিনিউজ ): নানা আয়োজনে ঢাকার সাভারে পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭ বছরে পদার্পন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। গতকাল সাভার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সেখানে র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে কেক কেটে ২৭ বছরে পদার্পন উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশারের…

Read More

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী

১২ জুলাই,২০২৩(বিবিনিউজ ): তাঁর সরকার শুধুমাত্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের কারো সঙ্গে কোন ধরণের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই।তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।’পটুয়াখালী জেলার কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস শের-ই-বাংলা’র নবনির্মিত ঘাঁটি, ৪১টি পিসিএস-এর চারটি জাহাজ ও চারটি এলসিইউর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বলেন, সরকার নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর…

Read More

পুলিশ সুপারের উদ্যোগে থানা পর্যায়ে মেডিকেল ক্যাম্প, ‘চিকিৎসা পত্র ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২৩(বিবিনিউজ ):দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগলেও দায়িত্ব পালনকালে ব্যস্ত সময় পার করায় চিকিৎসা করাতে পারছিলেন না সাভার মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য প্রভাষ চন্দ্র সরকার। বাংলাদেশের ঢাকা জেলায় এই প্রথম থানা পর্যায়ে এসে বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন সঙ্গে চিকিৎসা পত্র ও ওষুধ দেবেন জেনে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা নিতে এসেই জানতে পারেন তার শরীরে নানা রোগ বাসা বেধেছে। রবিবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জেলা পুলিশের উদ্যোগে থানা পর্যায়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাভার মডেল থানার বৈঠক রুমে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা…

Read More

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন: সেতুমন্ত্রী

৮ জুলাই,২০২৩(বিবিনিউজ ): রাজধানী ঢাকার যানজট কমাতে চলতি বছরের সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করবেন।আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।তিনি বলেন, নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী…

Read More

বিএনপি নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত : সেতমন্ত্রী

৬ জুন, ২০২৩, (বিবিনিউজ ): বিএনপি নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহষ্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিএনপি ও তাদের জোটে থাকা রাজনৈতিক দলসমূহ…

Read More

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৪

৬ জুন, ২০২৩, (বিবিনিউজ ): গোপালগঞ্জে আজ স্কেভটরবাহী ট্রাক (লোবেট) ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন আরো ৩ জন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলারচাচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।তবে নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতারা অ্যাম্বুলেন্স যাত্রী এবং মানসিক রোগী বলে ধারণা করছেন পুলিশ।গোপালগগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াগামী স্কেভেটরবাহী লোবেটের সাথে মুখোমুখি সংঘর্ষ…

Read More