২০ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সকালে এখানে পৌঁছান শেখ হাসিনা, প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।রাস্তার…
Read MoreYear: 2023
বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী
১৮ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও কসোভো পারষ্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারে।তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নত মানের তৈরি পোশাক এবং ঔষধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।’বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।শেখ হাসিনা তাঁর দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কসোভো’র রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।কসোভো…
Read Moreঢাকার ধামরাইয়ে পেঁয়াজের বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১৮ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাজারজাতকরণের কাজে এখন ব্যস্ত চাষীরা। বাম্পার ফলনের সাথে সাথে বাজারদরও ভালো হওয়ায় এখন হাসি ফুটেছে কৃষকের মুখে। বিভিন্ন মাটিতে ফলানো এই পেঁয়াজ বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,ধামরাইয়ের বিভিন্ন গ্রামে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফসলি জমি থেকে কৃষকরা পেঁয়াজ উঠিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা করে পাতা সহ প্রতিদিন সন্ধ্যায় ঢাকা জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার রোয়াইল বাজারে নিয়ে আসেন। পরে সেখানে ব্যাপারীরা ন্যায্য দামনে…
Read Moreবাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,১৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): বাঙালির রাজনৈতিক ইতিহাসের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শিক দর্শন ও তার উত্তরসুরী বিশ^ নন্দিত রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন পরিক্রমার তত্ব তথ্য ও উপাত্তের ভিত্তিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আলোকে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুটিং জোন ও এফডিসির জহির রায়হান ক্যালার ল্যাব প্রজেকশন হলে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ভিত্তিক…
Read Moreমুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসেম্বর, ২০২৩(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।আজ ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে ভোর ৬টা ৩৩ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে। বায়ান্ন বছর আগে…
Read Moreঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া এসব দূর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ড ও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌছালে সড়কে দাড়িয়ে থানা ৩ জন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরো দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
Read Moreজাবিতে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় ৪৩ শিক্ষার্থী বহিষ্কার
স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।শিক্ষার্থীরা হলেন–আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক, অন্যরা ছাত্রলীগের সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।সিন্ডিকেট সদস্য বলেন,গতকাল…
Read Moreসাভারে অবৈধ ভাবে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা
স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): সাভারে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা। ফসলি জমি ও বাসা বাড়ির পাশে এসব মিক্সার কারখানা গড়ে উঠায় বিকট শব্দ ও দুগন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। সেখানে এলাকাবাসীর টেকা যেন দায় হয়ে পড়েছে। মিক্সার কারখানার বিকট শব্দ ও ধুলা বালির কারণে মসজিদে নামাজ পড়া ব্যহত হচ্ছে প্রতিনিয়ত। কারখানাগুলোর ধুলা বালিতে বাড়ি ঘরের টিন দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এমন দূষিত কারখানা দেখেও যেন না দেখার ভান করছে প্রশাসন। কারখানা বন্ধে নেই কোন পদক্ষেপ। এলাকাবাসী জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট ও বনগাঁও…
Read Moreপিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী
৬ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার ক্ষেত্রে ‘কনসেশন চুক্তি’ বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে আরো সহায়ক হবে।তিনি বলেন, ‘এই ‘কনসেশন চুক্তি’ আমাদের দুই দেশের যৌথ স্বপ্নের এবং অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির প্রতি অবিচল অঙ্গীকারের প্রমাণ।’আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনিসহ সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহের উপস্থিতিতে সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ‘আরএসজিটি’-র সিইও জিন্স ও ফোলি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘যেহেতু আমরা এই…
Read More১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের
০৫ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : শিগগিরই কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা অবশ্যই হবে। আজ-কালের মধ্যেই আসন বণ্টনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোটসঙ্গীদের…
Read More