স্টাফ রিপোর্টার,১৮ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাজারজাতকরণের কাজে এখন ব্যস্ত চাষীরা। বাম্পার ফলনের সাথে সাথে বাজারদরও ভালো হওয়ায় এখন হাসি ফুটেছে কৃষকের মুখে। বিভিন্ন মাটিতে ফলানো এই পেঁয়াজ বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,ধামরাইয়ের বিভিন্ন গ্রামে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফসলি জমি থেকে কৃষকরা পেঁয়াজ উঠিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা করে পাতা সহ প্রতিদিন সন্ধ্যায় ঢাকা জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার রোয়াইল বাজারে নিয়ে আসেন। পরে সেখানে ব্যাপারীরা ন্যায্য দামনে পাতাসহ পেঁয়াজ ট্রাকে করে কিনে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছে। এতে করে সারা দেশে পেঁয়াজ সংকট অনেকটাই কমেছে বলে বলছে ব্যবসায়ীরা।
অনুকুল আবহাওয়া থাকায় এবছর এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে এবং প্রতিটি জমিতে ফলনও বেশ ভালো হয়েছে।
ঢাকার ধামরাইয়ে পেঁয়াজের বাম্পার ফলন
