
ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন ঢাকা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ছানিয়া আক্তার।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর উপকণ্ঠ দ্বীপ এলাকা ও অবহেলিত এ জনপদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ঐ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে ওই ইউনিয়নের বিভিন্ন লোক জনের সাথে কথা বলে নতুন কওে মানুষের জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এসময় তিনি ঐ এলাকায় একটি লাইব্রেরি ও একটি স্কুল পরিদর্শন করেন। অবহেলিত এ ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক কোটি টাকার উন্নয়ন করেছেন। রাস্তা ঘাট কালভার্টেও ব্যাপক উন্নয়ন করেছেন।
উন্নয়ন মুলক কাজ পরিদর্শনে এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম আরা নীপা,কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
