কাভার্ড ভ্যান–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

৯ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার জানান, বিকেল সাড়ে চারটায় ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ…

Read More

অবৈধ গ্যাস সংযোগকারীদের আইনের আওতায় আনা হবে:ত্রাণ প্রতিমন্ত্রী

০৯ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভার ও আশুলিয়ায় যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা.এনামুর রহমান স্বরণী ও একটি রাস্তা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। ইতিমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন চলছে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়ায় থানায় বেশ…

Read More

সাংবাদিক জুলহাস হত্যাকান্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার, ৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাস উদ্দিনকে হত্যাকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জুলহাস উদ্দিনের গ্রাম বাসী। এসময় এই হত্যাকান্ডে সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান তারা।বুধবার ৯ সেপ্টেম্বরর দুপুরে ধামরাই উপজেলার বারবাড়িয়া বাস স্ট্যান্ডে গাংগুটিয়া ইউনিয়নের ৫শতাদিক মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে নিহত জুলহাস উদ্দিনের স্ত্রী, ছেলে, মেয়ে ও চার বোন অংশ গ্রহন করেন।এদিকে জুলহাস হত্যাকান্ডে আটক শাহীন ও মোয়াজ্জেম আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছে। এঘটনায় নিহতের বোন রিনা আক্রার ৫…

Read More

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় পাঁচ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, ৯ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে,সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীতে গোসল করতে নামের কয়েকজন তরুণ ও তরুণী। এসময় পানিতে ডুবে এক তরুণী ও এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছে।অন্যদিকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক গৃহবধু ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধুর স্বামী ও শ^শুর পলাতক রয়েছে। এছাড়া আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে…

Read More

হজে গমনের প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে

৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : হজে গমনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আগামী বছর হজে গমনের জন্য প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০’ শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয়।

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪১, সুস্থ ২,৯৯৫

৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৫ জন।গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৫৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত…

Read More