ভারত-বাংলাদেশের সম্পর্ক আগামীতেও অটুট থাকবে : রীভা গাঙ্গুলী দাশ

ষ্টাফ রিপোর্টার, ২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক অটুট রয়েছে আগামীতেও থাকবে বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এসময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, দোহারে গান্ধীজি আশ্রম রয়েছে জানতে পেরে এখানে অনেক আগেই আসার ইচ্ছা পোষন করেছি। আজ বিদায় বেলায় আসতে পেরে ভীষণ খুশি আমি। তিনি বলেন, গান্ধীজি অভয়াশ্রমের জায়গাকে এমন কাজে লাগান যাতে ভবিষ্যত প্রজন্ম গান্ধীজিকে জানতে পারে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সত্য সুন্দর ন্যায়ের পথে চলতে পারে।বুধবার দুপুরে ঢাকার দোহারের মধুরচর এলাকায় গান্ধীজি অভয়াশ্রম পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত বাংলাদেশের যুদ্ধকালীন…

Read More

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রধান আসামীর সহযোগী সেলিম গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় সেলিম পালোয়ান নামের এক আসামীকে আটক করেছে পুলিশ (২৮)। তবে এঘটনায় এখনো পলাতক রয়েছে হত্যাকান্ডের মুল আসামী কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান। আটক সেলিম পালোয়ান সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।বুধবার সকালে মানিকগঞ্জের আরিচা থেকে আটক করা হয় তাকে।পুলিশ বলছে,হত্যাকান্ডের সময় সেলিম পালোয়ান সরাসরি মিজানুর রহমানের সাথে স্কুল ছাত্রীকে হত্যাকান্ডে অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে। আজ দুপুরে আটক আসামীকে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

কুয়েতে খুন হওয়া প্রবাসি বাংলাদেশী মা ও মেয়ের লাশ দেশে এসেছে

ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):কুয়েতে খুন হওয়া প্রবাসি বাংলাদেশী মা ও মেয়ের লাশ দেশে এসেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়। ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার তালতলায় আনা হয় ।পরে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গেল শুক্রবার কুয়েতের আরব টাইম পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জেলের আল সুখা এলাকায় নিজ বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কুয়েক পুলিশ। একই সাথে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা রেকর্ড করেন।

Read More

৪ অক্টোবর থেকে ‘উমরাহ’ পালনের পদক্ষেপ নিবে সৌদি আরব

২৩ সেপ্টেম্বর, ২০২০ ( বিবিনিউজ) : সৌদি আরব ৪ অক্টোবর থেকে ধীরে ধীরে পুনরায় মুসলিমদের জন্য উমরাহ পালন শুরুর ব্যবস্থা করবে।স্বরাষ্ট্র মন্ত্রনালয় মঙ্গলবার বলেছে, করোনাভাইরাস মহামারীর কারণে.স্থগিত হওয়ার সাত মাস পর এই উমরাহ আবার শুরু হচ্ছে। খবর এএফপি’র।করোনভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি সরকার গত মার্চ মাসে উমরাহ পালন স্থগিত করে এবং পরবর্তিতে ছোট পরিসরে বার্ষিক হজ পালনের ব্যবস্থা নেয়।সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ প্রথম পর্যায়ে, ৪ অক্টোবর থেকে সৌদি আরবের অভ্যন্তরের ৬ হাজার নাগরিক ও বাসিন্দা প্রতিদিন ওমরাহ করতে পারবেন।’প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,…

Read More

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

২৩ সেপ্টেম্বর, ২০২০ ( বিবিনিউজ ) : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার ২ লাখ ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবেন কিনা সে ব্যাপারে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটি করোনায় মৃত্যু সংখ্যার আরেকটি মাইলফলক অতিক্রম করলো। খবর এএফপি’র।জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ১৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬৮ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে।করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই বিশ্বের প্রথম সারিতে রয়েছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয়…

Read More

করোনা পজিটিভ ক্রিকেটার আবু জায়েদ

২৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় ‘বর্ডার লাইন পজিটিভ’ এসেছিল তাঁর। গতকাল আরেক দফা পরীক্ষায় পুরোপুরি ‘পজিটিভ’ হয়েছেন তিনি। তাঁকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জনই করোনা নেগেটিভ। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘রাহীকে (আবু জায়েদ) আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। কোভিড নির্দেশনা মেনে তাঁর চিকিৎসা হবে এবং সামনে আরও পরীক্ষা করা হবে।’ এর আগে করোনা পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন টেস্ট ওপেনার সাইফ হাসান। তবে অনুশীলনে…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬৬

২৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৫ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ নতুন রোগী শনাক্তের হার এবং মৃত্যু বেড়েছে। আগের দিন গতকাল মঙ্গলবার ২৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৪৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়,…

Read More

জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

২৩ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনাটি প্রত্যক্ষ করেন।জাতীয় সংসদ ভবন সূত্র জানায়, বর্তমানে সংসদ সচিবালয়ে ১৩২১ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন। কিন্তু বর্তমান ভবন কাঠামোতে তাঁরা স্থান সংকুলানের সমস্যায় রয়েছেন।প্রেস সচিব বলেন, এমতাবস্থায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ স্কয়ার ফিট জায়গাকে কাজে লাগানোর জন্য এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করা হয়।পাশাপাশি, সংসদ ভবনের স্থপতি…

Read More

সাভারে নিলা রায় হত্যার অভিযুক্ত কিশোর গ্যাং মিজানুর এখনো ধরা ছোঁয়ার বাইরে

ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে নিলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার চার দিন পার হলেও অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবকসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এদিকে এঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার আশুলিয়ার মোজারমেইল এলাকায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃওদের হামলায় আরেক কিশোর জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছে। এছাড়া আজ রাতে সাভারের কর্ণপাড়া এলাকার একটি…

Read More

পৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ২৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই মুক্তিপণ না পেয়ে আশুলিয়ায় সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এছাড়া অন্য দুটি ঘটনায় সাভারের কর্ণপাড়া ও আমিনবাজার থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে।গতকাল বিকেলে আশুলিয়ার মোজারমেইল এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের…

Read More