কুয়েতে খুন হওয়া প্রবাসি বাংলাদেশী মা ও মেয়ের লাশ দেশে এসেছে

ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):কুয়েতে খুন হওয়া প্রবাসি বাংলাদেশী মা ও মেয়ের লাশ দেশে এসেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়। ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার তালতলায় আনা হয় ।পরে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গেল শুক্রবার কুয়েতের আরব টাইম পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জেলের আল সুখা এলাকায় নিজ বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কুয়েক পুলিশ। একই সাথে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা রেকর্ড করেন।

Related posts

Leave a Comment