ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে আজ শনিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলছে। কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।
মিতু/বিবি নিউজ/১২৮০
