২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাভার পৌর এলাকার আট নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে রাজাশন স্কুল মাঠে আট নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন খাঁন, পৌর সভার আট নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
