সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী ইন্তেকাল করেছেন

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী আর নেই। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। এদিকে, জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

পৃথক গুলি- হামলার ঘটনায় ৮ জন নিহত, আহত ৪

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): পাকিস্তানে পৃথক দুটি গুলি- হামলার ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে সোমবার এ কথা বলা হয়েছে।পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছে।এছাড়া পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে গোলাগুলিতে অন্তত তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।নগরীর বানারাস এলাকায় অজ্ঞাত একজন বন্দুকধারী একটি রেস্টুরেন্টের কাছে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় হতাহতদের হাসপাতালে নেয়া হয়। আহতদের চিকিৎসা চলছে।পুলিশ এ বিষয়ে তদন্ত কাজ শুরু করেছে।

Read More

বিপিএলের দলগুলো কেমন হলো

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বিপিএলের ড্রাফট আজ হয়ে গেছে রাজধানীর একটি হোটেলে। বিপিএলের হাত ধরে চলা বিতর্কও ছিল ড্রাফটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে আজ ড্রাফটের দিন সকালে! ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গতকাল রাতে বাতিলের সিদ্ধান্ত আসে! এসব বিতর্ক সঙ্গী করেই হয়ে গেছে বিপিএলের ছয় দলের খেলোয়াড় কেনাবেচা। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএলে বরিশালের দল ফরচুন বরিশাল দলে টেনে নিয়েছে সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স। মোস্তাফিজুর…

Read More

লঞ্চে আগুন, মালিক গ্রেফতার

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক হামজালাল শাহকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলা হওয়ার পরে তিনি এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। আজ সোমবার র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন লঞ্চ মালিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গতকাল রবিবার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, রবিবার দুপুরে নৌপরিবহন…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কবে, জানালেন শিক্ষামন্ত্রী

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে পুরোপুরি কবে ক্লাস শুরু হবে, তা নিশ্চিত করে বলার সময় আসেনি। তবে আগামী মার্চ মাস পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গতকাল রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশকে ভালোবেসে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নিজের মাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকে ভালোবাসব, দেশমাকে ভালোবাসব। সেই মায়ের প্রয়োজনেই নিজেকে বিলিয়ে দিতে পারব। এই ভালোবাসা…

Read More