‘সব মেট্রোপলিটন শহরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া’

–১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):রাজধানী ঢাকার পরে এবার চট্টগ্রামসহ দেশের সব মেট্রোপলিটন শহরের শিক্ষার্থীরা আগামী ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচল করতে পারবে। রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। ঘোষণায় তিনি জানান, শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুযোগ পাবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। অবশ্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এই আওতার বাইরে থাকবে। তবে শহরের বাইরে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই অর্ধেক ভাড়ার সুযোগ পাবে না। এ সময় খন্দকার এনায়েতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের…

Read More

কোন পাসপোর্টে কানাডায় গেলেন মুরাদ

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান গত রাতে কানাডায় গেছেন। তিনি ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আর ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এত দ্রুত কীভাবে তিনি কানাডার ভিসা পেলেন? তার কাছে কি আগেই কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় গেলেন? এমন নানা প্রশ্ন উঠছে। ডা. মুরাদের এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‌‘আচ্ছা, ডা. মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার…

Read More

নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ ক্রিকেট দল

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মোমিনুল-মুশফিকরা।ক্রাইস্টচার্চে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে পুরো দল।চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করনের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই…

Read More

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়,’ রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের এক আলোচনায় এ কথা বলেন।‘জাতীয় মানবাধিকার কমিশন’ আয়োজিত ‘মানবাধিকার দিবস- ২০২১’ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-অডিটোরিয়ামে এক আলোচনায় বঙ্গভবন থেকে পূর্বে ধারণকৃত রাষ্ট্রপতির বক্তৃতা সম্প্রচার করা হয়।আবদুল হামিদ বলেন, মানব পাচার ও মাদকের ভয়াবহতা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাদকের ছোবলে অনেক পরিবার…

Read More

গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা, ফারিয়া

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারেন অভিনয়য়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও…

Read More

জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে চলছে প্রজাপতি মেলা। শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার। এ সময় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রজাপতি মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে আমাদের…

Read More