১৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর যে কেউ বুস্টার বা তৃতীয় ডোজের টিকা নিতে পারবেন। তবে এ মুহূর্তে গ্রাম পর্যায়ে বুস্টার ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা। আজ দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) বুস্টার ডোজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন অনুযায়ী তৃতীয় ডোজের টিকা অন্য টিকা দিয়েও নেওয়া যাবে জানিয়ে ফ্লোরা বলেন, এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ফাইজারের টিকা আমাদের হাতে রয়েছে। তাই যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা…
Read MoreDay: December 19, 2021
বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,‘আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানির পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে…
Read Moreসাভারে গৃহবধূকে নির্যাতন, গ্রেফতার ২
১৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে শান্তা খাতুন নামের এক পোশাক শ্রমিককে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একইদিন বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক। গ্রেফতারকৃতরা হলেন- ভুক্তভোগী শান্তার শ্বশুর নজরুল ইসলাম ও তার শাশুড়ী খুরশিদা বেগম খুশি । মামলার অন্যান্য আসামিরা হলেন শান্তার স্বামী জহিরুল ইসলাম সাগর , সাগরের মামাতো ভাই নিরব হোসেন শাওন , সাইফুল ইসলাম ও জুলহাস…
Read Moreসাভারে যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বই এর মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার,১৯ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):ঢাকার সাভারে যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় লাজপল্লী কনভেনশন হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এম সমশের আলী,প্রধান আলোচক সাবেক তথ্য মন্ত্রী মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনু, সাবেক সিনিয়র সচিব ড.জাফর আহমেদ,এটিএন বাংলার বার্তা বিভোগের প্রধান উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ,বই এর লেখক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন,লেখক ও উপন্যাসিক মোহাম্মদ লুৎফর রহমানসহ আরো অনেকে। ডিবেট ফর ডেমোক্রেসির…
Read Moreত্রাণ মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার : ত্রাণ প্রতিমন্ত্রী
১৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত। এই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না। এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ উপস্থিত…
Read More