৩০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার ন্যুনতম বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ৪০ বছর ও তদুর্ধ্ব বয়সীদের বুস্টার দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে আজ এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার বুস্টার ডোজের জন্য আগে বয়সসীমা ছিল ৫০ বছর। আজ থেকে তা কমিয়ে ৪০ বছর করা হলো। ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদেরও টিকা দেয়া হবে। যারা স্কুলে যায় না, তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে, না নিয়ে এলেও পাবে।’তিনি…
Read MoreMonth: January 2022
বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য রাষ্ট্রপতির আহ্বান
৩০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কোন বিচারপ্রার্থী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবি ও এ পেশার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, “বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধানে ও ন্যায়বিচার পেতে সহায়তার জন্য। তাই তারা যাতে কোনভাবে কোন ধরণের হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে,।”রাষ্ট্রপতি আজ বিকেলে কিশোরগঞ্জ জেলার নবনির্মিত ১২ তলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন এবং জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে দেয়া ভাষণে এ আহ্বান জানান।রাষ্ট্রপতির পক্ষে…
Read Moreবিএনপি দেশদ্রোহী কাজ করছেন :তথ্যমন্ত্রী
২৯ জানুয়ারি(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছেন।তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের কর্মকান্ডের সমালোচনা করতে পারে। কিন্তু দেশের সুনাম ক্ষুণœ করতে, দেশের রপ্তানি বাণিজ্য ধ্বংস করতে বিদেশে দেশের বিরুদ্ধে চিঠি দেওয়া, লবিস্ট ফার্ম নিয়োগ করা দেশদ্রোহী ও দেশ বিরোধী কাজ। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছেন।’মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।এসময়…
Read Moreএফডিসিতে লাগাতার কর্ম বিরতির ঘোষণা দিল চলচ্চিত্রের ১৭ সংগঠন
২৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেওয়ায় লাগাতার কর্ম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনের অপসারণ দাবি করেন। তার অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্ম বিরতি চলবে। রবিবার (৩০ জানুয়ারি) থেকে মানববন্ধনও করবেন তারা। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনের এবারের কমিশনার পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি সিনেমায় আর অভিনয় করতে পারবেন না বলেও জানান সোহানুর রহমান…
Read Moreবঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ
২৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ পড়েছে।জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং অসুস্থতার কারণ উদঘাটনে ইতোপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হন। বন বিভাগ কর্তৃপক্ষ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’র অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক…
Read Moreপোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের বিক্ষোভ
২৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):গাজীপুরে নাসা গ্রুপের লিজ কমপ্লেক্স নামের পোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ার পর শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। কারখানার শ্রমিকেরা জানান, গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে…
Read Moreডিজিটাল সেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানে উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
২৫ জানুয়ারি(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্যবসায়ীদের উন্নত ডিজিটালসেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কাস্টমস তাদের পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতাবৃদ্ধি, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ এবং সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরো সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২২ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
২৫ জানুয়ারি(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে এসব পরীক্ষা শুরু হবে। সকল পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেয়া হয়েছে। এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় ২১ জানুয়ারি এক ঘোষণায় সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকারের জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল কর্তৃপক্ষ। বলা হয়- পরবর্তী নির্দেশ না…
Read Moreকরোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত আজ
২৫ জানুয়ারি(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জনের। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এর আগে গত বছরের ২৮ জুলাই একদিনে ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার…
Read Moreশাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী আটক
২৫ জানুয়ারি(বিবিনিউজ):শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ বিষয়ে আজ মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, তাঁদের ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটি তাঁদের হস্তান্তরের পর জানা যাবে। ওই পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান (স্বপন)। তিনি বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কাজ করেন। অপরজন হলেন স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈন। রেজা দেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে…
Read More