১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : সাভারের বিরুলিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাদুল্যাপুর আশ্রয়ণ প্রকল্পে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ। এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর গোলাপ গ্রামের অসহায় ও দুঃস্থরা বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর পাচ্ছেন। এখানে দ্রুত গতিতে ঘর নির্মাণ করা হচ্ছে। বিনামূল্যে ঘর পাওয়ায় খুশি এখানকার মানুষরা। আজ সকালে ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে আশ্রয়ণ প্রকল্প ঘুরে ঘুরে সেখানকার বাসিন্দাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। তৃতীয়…
Read MoreDay: January 17, 2022
বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৫০ : মন্ত্রিপরিষদ সচিব
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :মহামারী করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন, যাদের বয়স ৫০ বছর পার হয়েছে, তাদের সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান, “বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এখন ৬০ বছর। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।”
Read Moreব্যাংক মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ পাবে না
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো কোম্পানি বা গ্রুপকে দিতে পারবে না। এই ঋণ ফান্ডেড ও নন-ফান্ডেড উভয় মিলেই। এ ক্ষেত্রে ফান্ডেড বা সরাসরি ঋণ হবে ১৫ শতাংশ। আর নন-ফান্ডেড ঋণে রপ্তানি খাতের ক্ষেত্রে ১০০ টাকার ঋণকে ৫০ টাকা ও বিদ্যুৎ খাতের ক্ষেত্রে ১০০ টাকার ঋণকে ২৫ টাকা হিসাবে গণনা করতে হবে। ২০১৩ সালের অনুমোদন হওয়া ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে এই নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এত দিন একটি গ্রুপ ফান্ডেড ও নন-ফান্ডেড মিলে একটি ব্যাংকের মূলধনের ৩৫…
Read Moreউত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার সকাল থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী। তারা উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছেন।
Read Moreবেসরকারিভাবে নারায়ণগঞ্জ সিটি মেয়র তৃতীয় বারের মতো আইভী
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী।সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিটি নির্বাচনের ফলাফলের জন্য তৈরি করা অস্থায়ী মঞ্চে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার রোববার রাতে এই ফলাফল ঘোষণা করেন।কমিশন ঘোষিত ফলাফলে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭২৪…
Read More