৫ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :ব্যাটারিচালিত দুটি রিকশার মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর ক্যাম্পাসে এ ধরনের রিকশা বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার এক বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ দাবি জানায়। পাশাপাশি একই দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের রাস্তায় ব্যাটারিচালিত দুটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশা উল্টে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী পূজা মজুমদার গুরুতর আহত হন। তাঁর মাথার খুলিতে আঘাত লেগে রক্তপাতের ঘটনা ঘটে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)…
Read MoreDay: January 5, 2022
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
৫ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Read More