২৪ জানুয়ারি(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে একটি ইউনিয়নের প্রায় ৭০০ একর কৃষি জমি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এ অবস্থা নিরসনের উপায় খুঁজতে সেই জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা কৃষি কর্মকর্তা মো আরিফুল হাসান। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার ৭০০ একর কৃষি জমির জলাবদ্ধতার বিষয় নিয়ে একটি পোস্ট করেন ইউএনও। ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধামরাই’ নামের সেই পেজে পোস্টটি করা হয়। সেখানে কিছু পরিদর্শনের ছবিসহ লেখা হয়, ‘সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুরে প্রায় ৭০০ একর কৃষি জমিতে সৃষ্ট জলাবদ্ধতার সমাধান…
Read MoreDay: January 24, 2022
কোভিড টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ
২৪ জানুয়ারি(বিবিনিউজ ডেস্ক):যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রোববার কোভিড- ১৯ এর টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে।তারা স্বাধীনতা দাবি করে টিকা নেয়ার বাধ্যতামূলক নীতিকে অত্যাচার হিসেবে উল্লেখ করেছে।সমাবেশে বক্তারা কোভিড টিকার বাধ্যতামূলক নীতির বিরুদ্ধে একের পর এক বক্তৃতা দেয়। কেউ কেউ একে হলোকাস্টের সঙ্গে তুলনা করে। আবার কোন বক্তা বলেছে, স্বাধীনতা ও বাধ্য করার নীতি একসাথে যায় না। তেল আর জল একসাথে মেশে না।আরো এক বক্তা বলেছে, বাধ্য করার নীতি যথাযথ নয়। টিকা কাজ করছে না। টিকা সম্পর্কে আমাদের মিথ্যা বলা হয়েছে।সমাবেশে অনেককে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধী…
Read Moreবিএনপি গভীর সঙ্কটে নিপতিত : সেতু মন্ত্রী
২৪ জানুয়ারি(বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তাদের দল বিএনপি ভুল রাজনীতির কারণে এখন চরম দুর্দিনের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।তিনি বলেন, নিজেদের রাজনৈতিক ব্যর্থতায় বিএনপি আজ গভীর সঙ্কটে নিপতিত। রাজনৈতিক দৈন্যতায় চরম দুর্দিনের কালো অন্ধকারের হতাশা-অবসাদ জেঁকে বসেছে তাদের মনে। সেই সঙ্কট ঢাকতে মির্জা ফখরুল জাতিকে দুর্দিনের আষাঢ়ে গল্প শোনানোর পাঁয়তারা করছেন।ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।তিনি বলেন, বিভিন্ন সময় বিএনপি শাসনামলের দুঃসহ নির্যাতন-নিষ্পেষণ এখনও দেশবাসীর স্মৃতিতে দগদগে…
Read Moreস্লোগান এখন রংতুলির ছোঁয়ায়
২৪ জানুয়ারি(বিবিনিউজ):শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা-রাতের আড্ডাস্থল। ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান এখন শিক্ষার্থীদের মুখে মুখে। এসব স্লোগান এখন রংতুলির ছোঁয়ায় ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে। গতকাল রোববার গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘সেভ সাস্ট’ হ্যাশট্যাগ দিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দেওয়া স্লোগানগুলো সড়কে ফুটিয়ে তুলেছেন। সরেজমিন দেখা গেছে, গোলচত্বরের অর্ধেক অংশজুড়ে ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার…
Read More