২৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামাত নির্বাচন নিয়ে তালবাহানা করছে, কারণ তাদের নিজস্ব অপরাধবোধ থেকে তারা নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না।সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ইতালী ও জাপান শাখা যুবলীগের সহযোগিতায় আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ফজলে শামস্ পরশ বলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমি এই প্রক্রিয়াকে স্বাগত জানাই এবং নতুন নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপি-জামাত নির্বাচন নিয়ে তালবাহানা করছে, কারণ তাদের নিজস্ব অপরাধবোধ থেকে তারা…
Read MoreMonth: February 2022
১৪ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা : মন্ত্রিসভা
২৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): মন্ত্রিসভা আজ আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। যা ১৫ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।তবে, কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বয়সসীমা ১৪ বছর হতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ এ অনুমোদন দেয়া হয়।প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ’যে কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিশুদের বয়সসীমা ১৪ বছর কমিয়ে আনা যেতে পারে, তবে এর…
Read Moreসাভারে শিশুসহ নিখোঁজ ৩
২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে শিশু ও কিশোরীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজের পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান নিখোঁজদের স্বজনেরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, সাভারের বিরুলিয়ার খাগান এলাকা থেকে ২২ ফেব্রুয়ারি সাকিন নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। অপরদিকে একই ইউনিয়নের সামাইর এলাকা থেকে গত ১৩ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে নজরুল ইসলাম নামের চল্লিশ বছর বয়সী এক এনজিও কর্মী…
Read Moreপ্রকৃত ইতিহাস শিশু-কিশোরদের সামনে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু-কিশোরদের সামনে দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এত প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে।তিনি বলেন, ‘প্রকৃত ইতিহাস জানলে শিশু-কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, স্বার্থপরের মত নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কিছু করার একটা আগ্রহের সৃষ্টি হবে, একটা চেতনা আসবে। যেটা আমাদের জন্য খুবই দরকার।প্রধানমন্ত্রী বলেন, ‘এতে করে তাদের মেধা, জ্ঞান, শৈল্পিক মন ও মনন বিকশিত হবে। তারা কে কোন ব্রান্ড পরবে বা ধন সম্পত্তির পেছনে…
Read Moreফার্নিচারের মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জেলার মিরকাদিমে শনিবার রাত সাড়ে ১২টায় ফার্নিচারের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস রাত ১ টা থেকে চেষ্টা করে রাত প্রায় ২টার দিকে আগুন নিয়ন্তণে আনলেও পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগছে।গভীর রাতে আকস্মিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। ফার্নিচার মার্কেটের দোকানগুলো একের পর এক পুড়ে যায়। জেলার অন্যতম বৃহৎ এ ফার্নিচার মার্কেটে ঘুমন্ত লোকজন ছুটাছুটি করে এসেও দোকানের মালামাল বের করতে আনতে পারেনি। ফার্নিচার ছাড়াও হার্ডওয়ার, কাগজের ঠোঙ্গাসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে। মার্কের পাশে রিকাবীবাজার খাল থেকে দমকলে পানি দিয়েও আগুন থামাতে…
Read Moreগণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে
২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।”আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল…
Read Moreটিকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ
২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ঢাকার আশুলিয়ায় করোনা ভাইরাসের টিকা না পেয়ে এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এঘটনায় সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যেতে পারছেন না ওই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক। ঘটনাটি ঘটেছে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে।রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত ২২ ফেব্রুয়ারি রুস্তমপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। পরে সেই দিনেই ওই স্কুলের প্রাক্তন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার করোনা ভাইরাসের টিকা নিতে স্কুলে যান। এসময় ওই স্কুলের প্রধান…
Read Moreবিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত
২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে জনবহুল বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা, শৈত্য প্রবাহ, অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিধস আমাদের অতি পরিচিত দুর্যোগ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় নলাম-শিমুলিয়া ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে দ্রুত উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকোয়াটিক সি সার্চবোট, মেরিন রেস্কিউ বোট, মেগাফোন সাইরেনসহ…
Read Moreআজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য
২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশের এক কোটি মানুষকে আজ শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তাঁরাও টিকা দেবেন) থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে…
Read Moreকিয়েভে গোলা আর বিস্ফোরণের শব্দ
২৬ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে আজ শনিবার দেশটির রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। খবর বিবিসির। বিবিসির খবরে জানানো হয়েছে, আজ কিয়েভের ত্রোইয়েশনিয়া এলাকায় একাধিক ও ময়দান স্কয়ারের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে…
Read More