শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান : শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখতে চাই না।শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করে ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজ থেকে শুরু হলো নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্য বইয়ে পাঠদানের পাইলটিং কার্যক্রম।শিক্ষামন্ত্রী বলেন,নতুন কারিকুলামে শিক্ষার্থী…

Read More

সাকিবের ফর্ম নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সাম্প্রতিক সময়ে তিন নম্বরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও, সাকিব আল হাসানের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।গত জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ঐ সিরিজের তিন ম্যাচে সাকিব মাত্র ১৯ (১৫, ০, ৪) করেছেন। শ্রীলংকা সিরিজের আগে জিম্বাবুয়েতে একই স্থানে ব্যাট করেছিলেন সাকিব, আট উইকেটসহ ১৪৫ রান করেছিলেন তিনি। এতে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাকিব। যার স্বীকৃতি হিসেবে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারও অর্জন করেছিলেন সাকিব।তামিম বলেন, ‘গত ছয় ওয়ানডেতে একজন খেলোয়াড়ই (সাকিব আল হাসান)…

Read More

টিকাদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১০ম : স্বাস্থ্যমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন টিকাদানের দিক থেকে বিশ্বে ১০ম স্থানে অবস্থান করছে যা আমাদের জন্য একটি বড় অর্জন।তিনি বলেন, বাংলাদেশ টিকা কার্যক্রমে বরাবরই সফল। এজন্যই এবারো টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বের বহু উন্নত দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অভ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এ দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের…

Read More

গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় তিনি গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সভা সূত্রে জানা গেছে,…

Read More

স্কুল-কলেজ খুলেছে ২০ নির্দেশনার মধ্য দিয়ে

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে সশরীরে পাঠদান। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর দীর্ঘ দিনের চেনা পরিবেশে শিক্ষার্থীরা হয়ে উঠেছে প্রাণে ভরপুর।সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের দুইডোজ টিকা নেয়া শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করতে পারছে। অন্যরা অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে বাড়িতে বসে শিক্ষা গ্রহণ করবে।করোনাভাইরাস পরিস্থিতি নি¤œমুখী হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।এদিকে, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বার্থে ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে ২০টি নির্দেশনা দিয়ে একটি…

Read More

সাভারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামীকে হত্যা,গ্রেফতার স্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করলেও পলাতক রয়েছে তিন ভাড়াটে সন্ত্রাসী। হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন সন্ত্রাসীকে আটক করতে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদেরকে আটক করতে পারেনি। নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়।নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। সে গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে…

Read More

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়।মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে…

Read More

জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে (ভার্চ্যুয়ালি) মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপ হয়। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। কোন কোন ক্ষেত্রে…

Read More

সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাঁধা

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে এক প্রবাসী নারীর জমির বাউন্ডারি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই দম্পতি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টি সাংবাদিকদের জানান। এলাকাবাসী জানায়, রাজধানীর মিরপুরের বাসিন্দা ফিলিস্তিনি নাগরিক সামির এম এল হামিদ ও তার স্ত্রী তাসলিমা আহমেদ ২০২১ সালে স্থানীয় সাইদুর…

Read More

একুশে পদক-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘একুশে পদক-২০২২’ প্রদান করেছেন।তাঁর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি…

Read More