ফেসবুকে ভিডিও দেখে ছিনতাই

১০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা রকমের অপরাধের ভিডিও দেখেন তাঁরা। পরে সে অনুযায়ী ছিনতাইয়ের মতো অপরাধ করেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে দেখে সে অনুযায়ী ছিনতাই করে একটি চক্র। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী ফৌজদার হাট লিংক রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন বেলাল হোসেন, তানভীর ইসলাম, মো. সোহেল ও কামাল উদ্দিন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তানভীরের ৬, সোহেলের ৪ এবং কামালের বিরুদ্ধে ৩টি করে ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে।…

Read More

দেশে করোনায় ৪১ জনের মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): দেশে করোনার সংক্রমণে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে করোনায় মারা গেলেন ৩৫০ জন। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৭ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার নিয়মিতভাবে কমছে। সাত দিন ধরে করোনা…

Read More

উন্নয়ন অব্যাহত রাখতে আনসার-ভিডিপিকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরের পথে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সে জন্য আপনাদের সকলকেই প্রচেষ্টা নিতে হবে। সকলেই সেই প্রচেষ্টা নেবেন এবং সেটাই আমি আশা করি।’শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘৪২ তম জাতীয় সমাবেশ-২০২২’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সফীপুরস্থ আনসার ভিডিপি একাডেমীর মূল…

Read More

জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

১০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এছাড়া স্মৃতিসৌধের নথিতে স্বাক্ষর করে ৮টা ১৫ মিনিটে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের…

Read More

এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি

১০ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ২ ডিসেম্বর প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Read More