সাভারে শিশুসহ নিখোঁজ ৩

২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে শিশু ও কিশোরীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজের পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান নিখোঁজদের স্বজনেরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, সাভারের বিরুলিয়ার খাগান এলাকা থেকে ২২ ফেব্রুয়ারি সাকিন নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। অপরদিকে একই ইউনিয়নের সামাইর এলাকা থেকে গত ১৩ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে নজরুল ইসলাম নামের চল্লিশ বছর বয়সী এক এনজিও কর্মী…

Read More

প্রকৃত ইতিহাস শিশু-কিশোরদের সামনে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু-কিশোরদের সামনে দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এত প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে।তিনি বলেন, ‘প্রকৃত ইতিহাস জানলে শিশু-কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, স্বার্থপরের মত নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কিছু করার একটা আগ্রহের সৃষ্টি হবে, একটা চেতনা আসবে। যেটা আমাদের জন্য খুবই দরকার।প্রধানমন্ত্রী বলেন, ‘এতে করে তাদের মেধা, জ্ঞান, শৈল্পিক মন ও মনন বিকশিত হবে। তারা কে কোন ব্রান্ড পরবে বা ধন সম্পত্তির পেছনে…

Read More

ফার্নিচারের মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জেলার মিরকাদিমে শনিবার রাত সাড়ে ১২টায় ফার্নিচারের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস রাত ১ টা থেকে চেষ্টা করে রাত প্রায় ২টার দিকে আগুন নিয়ন্তণে আনলেও পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগছে।গভীর রাতে আকস্মিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। ফার্নিচার মার্কেটের দোকানগুলো একের পর এক পুড়ে যায়। জেলার অন্যতম বৃহৎ এ ফার্নিচার মার্কেটে ঘুমন্ত লোকজন ছুটাছুটি করে এসেও দোকানের মালামাল বের করতে আনতে পারেনি। ফার্নিচার ছাড়াও হার্ডওয়ার, কাগজের ঠোঙ্গাসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে। মার্কের পাশে রিকাবীবাজার খাল থেকে দমকলে পানি দিয়েও আগুন থামাতে…

Read More