রমজানে অফিসের সময় ৯টা থেকে সাড়ে ৩টা

২৮ মার্চ ২০২২(বিবিনিউজ ) :রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৩ (২০২২ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল…

Read More

র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’ : প্রধানমন্ত্রী

২৮মার্চ ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন কারণ ছাড়াই এ বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ।’তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অপরাধীদের রক্ষা করে ও তাদের দেশে আশ্রয় দেয় এবং কোন প্রকার অপরাধ ছাড়াই আমাদের দেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই তাদের চরিত্র। কাজেই তাদের ব্যাপারে এ ছাড়া আমি আর কি বলতে পারি।’প্রধানমন্ত্রী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন।র‌্যাব আজ সকালে রাজধানীতে এ বাহিনীর…

Read More

ইতিহাস জানার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের মাঝে চেতনা জাগ্রত হবে : প্রধানমন্ত্রী

২৭ মার্চ ২০২২(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এতে করে তাঁরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তেমনি দেশও সামনে এগিয়ে যাবে।তিনি বলেন, ‘ইতিহাস জানার মধ্যদিয়ে আমাদের নতুন প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্মের ভেতর একটা চেতনা জাগ্রত হবে, দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হবে এবং মানুষের কল্যাণে তারা আরো কাজ করতে অনুপ্রেরণা পাবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কার্যালয়ে স্থাপিত ‘মুজিব কর্ণার’ উদ্বোধনকালে দেয়া ভাষণে আরো বলেন, নতুন প্রজন্মের মধ্যে এই মানসিকতা যত বেশি ফিরে আসবে…

Read More

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

২৭ মার্চ ২০২২(বিবিনিউজ ) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু উচ্চারণে নয়, মনেপ্রাণে ধারণের আহ্বান জানিয়েছেন।যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে শনিবার বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধাগণ এবং…

Read More

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটি ধসে তিন শিশু–কিশোর নিহত

২৬ মার্চ ২০২২(বিবিনিউজ):মৌলভীবাজারের কুলাউড়ায় টিলার মাটি ধসে তিন শিশু–কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় অবস্থিত ভাটেরা রবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলো পশ্চিম ইসলামনগর এলাকার বাসিন্দা তছলিম মিয়ার ছেলে সুমন আহমদ (১৫), আবদুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আবদুল করিমের ছেলে আবদুল কবির (৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিশু–কিশোর বেলা দুইটার দিকে রবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখি ধরতে একটি গর্তে ঢুকে পড়ে। একপর্যায়ে টিলার মাটি ধসে তারা গুরুতর অহত হয়। পরে পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০২২(বিবিনিউজ):মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৫টা ৫০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তার সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।এ সময় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা,…

Read More

আজ মহান স্বাধীনতা দিবস

২৬ মার্চ ২০২২(বিবিনিউজ):দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্‌যাপন করবেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্‌যাপনে…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ আশপাশের এলাকার বাসিন্দাদের কাল শুক্রবারের মধ্যে নাগরিক পরিচিতি ফরমের মাধ্যমে তথ্য দিতে বলেছে পুলিশ। জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ইতিমধ্যে সৌধ এলাকায় অপরিচিত ব্যক্তিদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকার…

Read More

অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর নেই

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক ) : বিনোদন জগতে ফের শোকের ছায়া। এবার না ফেরার দেশে চলে গেলেন ভারতের টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের খবর। তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড সহ পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগত। জানা গেছে, গতকাল বুধবার রাতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন অভিষেক এবং সেখানেই অসুস্থতা বোধ করেন, বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু হাসপাতালে ভর্তি না হয়ে পরে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে যান তিনি। অসুস্থতা ক্রমশই বাড়তে থাকায় বাড়িতেই গৃহ চিকিৎসকের তত্ত্বাবধানেই শুরু হয়…

Read More

বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো : প্রধানমন্ত্রী

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলবো যাতে বিশ্বের কাছে কোন বাঙালিকে আর মাথা নিচু করে চলতে না হয়। দেশের সম্প্রতিক উন্নয়ন অগ্রগতিকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে একে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।তিনি বলেন, ‘সমগ্র জাতির কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে আমার আহবান থাকবে, অনুরোধ থাকবে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন এদেশকে আমরা এমনভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো যাতে বাঙালি জাতিকে আর বিশে^র কারো কাছে মাথা নত করে চলতে না হয়। আমরা উন্নত-সমৃদ্ধশালী দেশ হিসেবে…

Read More