২০ মার্চ ২০২২(বিবিনিউজ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে, তবে বাকি ৪ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস। জানা গেছে, সাঁতরে তীরে ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন জয়নাল ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ। তিনি ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন। রবিবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি। এর আগে, দুপুর ২টার দিকে কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ওই…
Read MoreDay: March 20, 2022
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ
২০ মার্চ ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। অন্যদিকে, বিএনপি’র জন্ম হয়েছে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে স্বৈরশাসনের পটভূমিতে।আজ রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ বিবৃতি প্রদান করেছেন।ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান…
Read Moreশীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি
২০ মার্চ ২০২২(বিবিনিউজ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় অন্তত ৩০ যাত্রীসহ এমএল আশরাফউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন জয়নাল আবেদিন নামের একজনের লাশ উদ্ধার করেছেন। আজ রোববার বেলা দুইটার দিকে শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মো. আবু তাহের বলেন, রূপসী-৯ নামের কার্গোটি তাঁদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। এ সময়…
Read More