২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ আশপাশের এলাকার বাসিন্দাদের কাল শুক্রবারের মধ্যে নাগরিক পরিচিতি ফরমের মাধ্যমে তথ্য দিতে বলেছে পুলিশ। জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ইতিমধ্যে সৌধ এলাকায় অপরিচিত ব্যক্তিদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকার…
Read MoreDay: March 24, 2022
অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর নেই
২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক ) : বিনোদন জগতে ফের শোকের ছায়া। এবার না ফেরার দেশে চলে গেলেন ভারতের টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের খবর। তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড সহ পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগত। জানা গেছে, গতকাল বুধবার রাতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন অভিষেক এবং সেখানেই অসুস্থতা বোধ করেন, বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু হাসপাতালে ভর্তি না হয়ে পরে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে যান তিনি। অসুস্থতা ক্রমশই বাড়তে থাকায় বাড়িতেই গৃহ চিকিৎসকের তত্ত্বাবধানেই শুরু হয়…
Read Moreবিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো : প্রধানমন্ত্রী
২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলবো যাতে বিশ্বের কাছে কোন বাঙালিকে আর মাথা নিচু করে চলতে না হয়। দেশের সম্প্রতিক উন্নয়ন অগ্রগতিকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে একে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।তিনি বলেন, ‘সমগ্র জাতির কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে আমার আহবান থাকবে, অনুরোধ থাকবে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন এদেশকে আমরা এমনভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো যাতে বাঙালি জাতিকে আর বিশে^র কারো কাছে মাথা নত করে চলতে না হয়। আমরা উন্নত-সমৃদ্ধশালী দেশ হিসেবে…
Read Moreআগামীকাল ভয়াল ২৫ মার্চ
২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : আগামীকাল ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।বাঙালীর স্বাধীনতার আকাক্সক্ষাা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, যা এ বছরই ৫০ বছর পূর্ণ করল।২৫ মার্চ গণহত্যা…
Read Moreদক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো তামিম ইকবালের দল।এই নিয়ে সপ্তমবারের মত বিদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জয়ের দেখা পেলো বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।তৃতীয় ও শেষ…
Read More