৩০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : জন্মস্থান সিলেট তাঁকে খুব টানত। সব সময় সেখানে যেতে চাইতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেখানেই ছিলাম না কেন বা থাকি না কেন, সিলেট আমাকে খুব টানে। আমি আবার সিলেট যাব।’ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সিলেট যাচ্ছেন, তবে কফিনবন্দী হয়ে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন আবুল মাল আবদুল মুহিত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাতে জানান, আজ শনিবার সকাল সাড়ে…
Read MoreMonth: April 2022
পবিত্র শবেকদর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনি। সিয়াম সাধনার মাসের এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।”তিনি বলেন, মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।…
Read Moreআজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন। সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে। জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তাব করা হয়েছে। এর আগে সফরের প্রস্তুতি ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা উপলক্ষে আগামী মাসে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে…
Read Moreআজ পবিত্র লাইলাতুল কদর
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত কাটাবেন। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে…
Read Moreদৌলতদিয়ায় ফেরিপারের অপেক্ষায় নয় শতাধিক যানবাহন
২৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় আটকে রয়েছে নয় শতাধিক যানবাহন। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। দীর্ঘ সময় ফেরিপারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এই মহাসড়কে যান চলাচল সচল রাখতে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তিন শতাধিক যানবাহন ফেরিপারের…
Read Moreধামরাই প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫এপ্রিল) বিকালে ধামরাই থানা বাসষ্ট্যান্ড প্রেসক্লাবে নিজ ভবনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল মাই টিভির ষ্টাফ রিপোর্টার আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ…
Read Moreঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী
২৫ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : তিনদিনের সফরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। এছাড়া বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। আরও জানা…
Read Moreসাভারে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন ৭০ ভূমিহীন পরিবার
২৫ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :সাভারে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন আরো ৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২৬ এপ্রিল জমিসহ ঘর হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্ধোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তৃতীয় পর্যায়ের সাভার উপজেলায় মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ৭০টি পরিবার পাচ্ছেন জমিসহ ঘর। এর মধ্যে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে ৬০ শতক জমিতে ৩০টি পরিবারকে এবং…
Read Moreআবারো দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
২৪ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারো বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সংক্রমণ ফের বাড়ার শঙ্কা আছে। কারণ, ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাদের নজরে রাখতে হবে। এ পযর্ন্ত ১৩ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। আজ রবিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য সঠিক পুষ্টিতে সুস্থ জীবন। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের…
Read Moreআজ রানা প্লাজা ট্রাজেডির ৯ বছর
২৪ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :দেশের ইতিহাসে ভয়াবহ ভবন ধসের ঘটনা ‘রানা প্লাজা ট্র্যাজেডি’। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার একটি ভবনের পুরোটাই ধসে পড়েছিল। এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ হাজার ১৪৫ জন শ্রমিক। এ ছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত হয়ে ও পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই সহস্রাধিক মানুষ। ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে আজ রবিবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা,…
Read More