বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী

৩১ মে ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং সেই সাথে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা-দাদী এবং বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর…

Read More

বাংলাদেশ ইউপি মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,৩১ মে ২০২২(বিবিনিউজ): নানা ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যে দিয়ে সৌন্দের্যের লীলাভূমি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৌকতে নানা আয়োজন শেষে কক্সবাজার নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি আশুলিয়া ইউনিয়ন এর চার নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ…

Read More

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না এবারও

৩০ মে ২০২২(বিবিনিউজ): চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তবে আগের দু’বছরের মতোই ক্লাস মূল্যায়নের মাধ্যমে এবারও অষ্টম শ্রেণি ও দাখিল শিক্ষার্থীদের সনদ দেয়া হবে। রোববার (২৯ মে) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২৯ মে) বিকেলে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়…

Read More

সাভারে ৩টি প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শেখ এ কে আজাদ,৩০ মে ২০২২(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশ হলে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে আজ ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে। রবিবার (২৯) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি হাসপাতাল পরিদর্শনকালে নানা অনিয়ম অনুমোদহীন তিনটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। সিলগালা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো,সাভার পৌর এলাকায় গেন্ডা অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাজার এলাকায় যমুনা হাসপাতাল এন্ড ফিজিও থেরাপী স্পীচ সেন্টার এবং তেঁতুলঝোড়া জয়নাবাড়ী হেমায়েতপুর মহল্লায় কেয়ার ডায়াগনস্টিক এন্ড কলসাল্টেশন সেন্টার। এসময় আরো দুটি হাসপাতালকে সতর্ক করা…

Read More

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : প্রধানমন্ত্রী

৩০ মে ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু-প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে। আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত- বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশিপাশি জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।’ ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড ২০২২ এর বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, জনৈক ব্যক্তি পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনায়- কোন বোর্ড…

Read More

‘হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে না’

৩০ মে ২০২২(বিবিনিউজ):হেঁটে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া কেউ সাইকেল নিয়েও পার হতে পারবে না। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার শাহ মো. মুসা জানান, সেতুর উপর দিয়ে কোন যানবাহন পার হতে পারবে ও টোল কত সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনি দেখে থাকবেন এর মধ্যে কিন্তু সাইকেল নেই। সেতুর উপর দিয়ে গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা বিবেচনা করেই এই ব্যবস্থা…

Read More

আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী রোগী দীর্ঘ প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিলেও সুস্থ হচ্ছে না। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।গত ২৮ এপ্রিল জরায়ুর টিউমারজনিত সমস্যা নিয়ে আশুলিয়ার জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন স্থানীয় ভুক্তভোগী রোগী রহিমা বেগম। পরে সমস্যা সমাধানের জন্য তার জরায়ুর অস্ত্রোপচার করেন ডাঃ ফৌজিয়া আক্তার। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই তা অবস্থার অবনতির হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ও…

Read More

৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ না হলে ব্যবস্থা

২৮ মে ২০২২(বিবিনিউজ):অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হচ্ছে রবিবার। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. বেলাল হোসেন বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নিয়মিত আমাদের অভিযান চলছে। ৭২ ঘণ্টা শেষ হলে আমরা বসব। নিবন্ধনের কতটা অগ্রগতি হয়েছে, অবৈধ কতগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে, আমরা তা দেখব। এরপর সে অনুযায়ী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল…

Read More

শ্রদ্ধায় সিক্ত গাফ্‌ফার চৌধুরী

২৮ মে ২০২২(বিবিনিউজ):কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীকে সেই গান গেয়ে ২১ ফেব্রুয়ারির প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো হচ্ছে। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহের কফিন অনুষ্ঠানের মঞ্চে নেওয়া হয়। আবদুল গাফ্‌ফার চৌধুরীকে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দীন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ শ্রদ্ধা জানান। এরপর স্পিকার…

Read More

ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই জুন

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই জুন । ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে । ধামরাই উপজেলা হলরুমে গতকাল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার আয়শা আক্তার। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা পেয়েছেন চশমা প্রতীক । উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক তানভীর হাসান তুহিন পেয়েছে অটোরিক্্রসা ও উপজেলা স্বেচছাসেবক লীগের সহ- সভাপতি রবিউল করিম পেয়েছে ঘোড়া প্রতীক এবং সোহেল…

Read More