স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, তাঁর সরকার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্লান বাস্তবায়ন করছে।তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান,প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা অথবা অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হল একটি ব-দ্বীপ যেখানে ৭’শ নদী এবং বিস্তীর্ণ নিচু জমি ও জলাভূমি রয়েছে এবং আমাদের এটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা সেভাবেই…
Read MoreMonth: May 2022
সাভার ও ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে আট জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে তিনি মারা গেছেন তদন্ত করছে পুলিশ। অপরদিকে ধামরাইর বাথুলী এলাকা থেকে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে আট জনের…
Read Moreসাভারের আশুলিয়ায় পান চাষ করে স্বাবলম্বী কৃষক
স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে এলাকার অনেক মানুষ এখন পান চাষে আগ্রহী হয়েছেন। জানা যায়,সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ কয়েক মাস আগে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা এনে কয়েক শতাংশ জমিতে রোপন করেন। রোপনের পরেই তার পান বাগানে পানের ভালো ফলন হয়েছে। একেক জায়গায় পানের স্বাদ একেক রকম হলেও লাল মাটির উপত্যকায় জন্মনো এই পান মিষ্টি। বাজারেও রয়েছে প্রচুর চাহিদা। বাজারে এখানকার…
Read Moreজাতীয় সংসদের ২২-২৩ অর্থবছরে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট প্রস্তাব
২৫ মে ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশ জাতীয় সংসদের ২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন করা হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৩ তম সভায় এ প্রাক্কলন করা হয়।আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সংসদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩১৬ কোটি ১ লাখ ৮ হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২ লাখ টাকা, ২৪-২৫ অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা…
Read Moreপদ্মাসেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের জ্বালা ধরেছে : সেতুমন্ত্রী
২৫ মে ২০২২(বিবিনিউজ ): পদ্মাসেতু হয়ে যাওয়ায় সারাদেশের মানুষ যখন খুশি তখন বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁর রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মাসেতু হবে না- এ সরকার কখনো তা করতে পারবে না। পদ্মাসেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা- তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে…
Read Moreজন্মদিনের দাওয়াতের কথা বলে সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ
২৫ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার অদূরে সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই তরুণী সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার ওই তরুণের নাম রবিউল ইসলাম ওরফে রবি (২৫)। তাঁর বাড়ি নওগাঁয়। তিনি সাভারের একটি এলাকায় ভাড়া থাকতেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন শহীদুল ইসলাম (২৭), মনির হোসেন (৪০)…
Read Moreপ্রত্যাবাসনের অনিশ্চয়তায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে রোহিঙ্গারা : প্রধানমন্ত্রী
২৪ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআরকে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি…
Read Moreধামরাইয়ে সেলফি পরিবহন দূঘর্টনায় নিহত ২
স্টাফ রিপোর্টার,২৪ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন।সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এঘটনা ঘটে। নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুর জেলার সদর থানার নপোল দাস ও গোপাল দাসের ছেলে। পুলিশ বলছে,ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস চালক বেপোয়ারা গতিতে চালাচ্ছিলেন। এসময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর বাড়বাড়িয়া এলাকায় গাজীখালী নদীর কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে…
Read More৫ জুন থেকে চার দিনব্যাপী সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
২৪ মে ২০২২(বিবিনিউজ ):আগামী ৫-৮ জুন চার দিনব্যাপী দেশজুড়ে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” উদযাপিত হবে। ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোয় চারদিন ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরনো) আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী,…
Read Moreড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী করিডর থেকে লাফ দিয়ে মৃত্যু
২৪ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের ছয় তলার করিডর থেকে লাফ দিয়ে নিচে পড়ে এ বি এম তকি তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি বগুড়ায়। নিহতের সহপাঠীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ওই শিক্ষার্থী দুপুরের দিকে একটি ভবনের ছয় তলার করিডর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল…
Read More