৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ না হলে ব্যবস্থা

২৮ মে ২০২২(বিবিনিউজ):অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হচ্ছে রবিবার। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. বেলাল হোসেন বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নিয়মিত আমাদের অভিযান চলছে। ৭২ ঘণ্টা শেষ হলে আমরা বসব। নিবন্ধনের কতটা অগ্রগতি হয়েছে, অবৈধ কতগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে, আমরা তা দেখব। এরপর সে অনুযায়ী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল…

Read More

শ্রদ্ধায় সিক্ত গাফ্‌ফার চৌধুরী

২৮ মে ২০২২(বিবিনিউজ):কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীকে সেই গান গেয়ে ২১ ফেব্রুয়ারির প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো হচ্ছে। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহের কফিন অনুষ্ঠানের মঞ্চে নেওয়া হয়। আবদুল গাফ্‌ফার চৌধুরীকে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দীন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ শ্রদ্ধা জানান। এরপর স্পিকার…

Read More

ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই জুন

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই জুন । ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে । ধামরাই উপজেলা হলরুমে গতকাল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার আয়শা আক্তার। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা পেয়েছেন চশমা প্রতীক । উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক তানভীর হাসান তুহিন পেয়েছে অটোরিক্্রসা ও উপজেলা স্বেচছাসেবক লীগের সহ- সভাপতি রবিউল করিম পেয়েছে ঘোড়া প্রতীক এবং সোহেল…

Read More