অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২১ মে

স্টাফ রিপোর্টার,১৫ মে ২০২২(বিবিনিউজ ): আগামী ২১ মে সাভার গলফ ক্লাবে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে সাভার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মহিউদ্দিন আহমেদ। ওই দিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্টিজ এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More