২৪ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআরকে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি…
Read MoreDay: May 24, 2022
ধামরাইয়ে সেলফি পরিবহন দূঘর্টনায় নিহত ২
স্টাফ রিপোর্টার,২৪ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন।সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এঘটনা ঘটে। নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুর জেলার সদর থানার নপোল দাস ও গোপাল দাসের ছেলে। পুলিশ বলছে,ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস চালক বেপোয়ারা গতিতে চালাচ্ছিলেন। এসময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর বাড়বাড়িয়া এলাকায় গাজীখালী নদীর কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে…
Read More৫ জুন থেকে চার দিনব্যাপী সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
২৪ মে ২০২২(বিবিনিউজ ):আগামী ৫-৮ জুন চার দিনব্যাপী দেশজুড়ে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” উদযাপিত হবে। ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোয় চারদিন ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরনো) আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী,…
Read Moreড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী করিডর থেকে লাফ দিয়ে মৃত্যু
২৪ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের ছয় তলার করিডর থেকে লাফ দিয়ে নিচে পড়ে এ বি এম তকি তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি বগুড়ায়। নিহতের সহপাঠীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ওই শিক্ষার্থী দুপুরের দিকে একটি ভবনের ছয় তলার করিডর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল…
Read More