স্টাফ রিপোর্টার,২৪ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন।
সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এঘটনা ঘটে।
নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুর জেলার সদর থানার নপোল দাস ও গোপাল দাসের ছেলে।
পুলিশ বলছে,ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস চালক বেপোয়ারা গতিতে চালাচ্ছিলেন। এসময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর বাড়বাড়িয়া এলাকায় গাজীখালী নদীর কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায়। এসময় বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ও অন্তত ত্রিশ জন আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে চিকিৎসার জন্য। পরে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। গত কয়েকদিনে সেলফি পরিবহনের বাস অন্তত দশটি দুর্ঘটনা ঘটিয়েছে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মনরিুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে এর চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
