ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, তাঁর সরকার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্লান বাস্তবায়ন করছে।তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান,প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা অথবা অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হল একটি ব-দ্বীপ যেখানে ৭’শ নদী এবং বিস্তীর্ণ নিচু জমি ও জলাভূমি রয়েছে এবং আমাদের এটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা সেভাবেই…

Read More

সাভার ও ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে আট জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে তিনি মারা গেছেন তদন্ত করছে পুলিশ। অপরদিকে ধামরাইর বাথুলী এলাকা থেকে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে আট জনের…

Read More

সাভারের আশুলিয়ায় পান চাষ করে স্বাবলম্বী কৃষক

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে এলাকার অনেক মানুষ এখন পান চাষে আগ্রহী হয়েছেন। জানা যায়,সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ কয়েক মাস আগে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা এনে কয়েক শতাংশ জমিতে রোপন করেন। রোপনের পরেই তার পান বাগানে পানের ভালো ফলন হয়েছে। একেক জায়গায় পানের স্বাদ একেক রকম হলেও লাল মাটির উপত্যকায় জন্মনো এই পান মিষ্টি। বাজারেও রয়েছে প্রচুর চাহিদা। বাজারে এখানকার…

Read More