সাভার ও ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে আট জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে তিনি মারা গেছেন তদন্ত করছে পুলিশ। অপরদিকে ধামরাইর বাথুলী এলাকা থেকে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে আট জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ।

Related posts

Leave a Comment