কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা


৯ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের কানারচর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। ভয়ে বিভিন্ন বয়সী মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এলাকাবাসী বলছে,কানারচর এলাকার জমি ব্যবসায়ী শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন কেরানীগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী মিন্টু। এসময় তারা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাতে সন্ত্রাসী মিন্টু গ্রুপ অস্ত্র ও লাঠি সোটা নিয়ে শুকুর আলী ও বাবুল মিয়ার বাড়ি ঘরে হামলা করে দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও নারীসহ আরও ছয় জনকে পিটিয়ে গুরুতর আহত করে বেশ কয়েকটি বাড়িতে তান্ডব চালিয়ে জমি বিক্রির নগদ পাঁচ লক্ষ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। সেই সাথে মারধর ও লুটপাটের বিষয়টি পুলিশকে জানালে সবাইকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়ে যান তারা। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। সন্ত্রাসী মিন্টুর নামে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় চুরি ছিনতাই চাঁদাবাজিসহ একাধীক মামলা রয়েছে। এলাকাবাসীর মাঝে প্রশ্ন উঠেছে এত মামলা থাকার পরেও কিভাবে এই সন্ত্রাসী আবারও ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হচ্ছে না। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃক্সখলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তারা। এঘটনায় রাতেই সন্ত্রাসী মিন্টুসহ কয়েক জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছালাম মিয়া বলেন,দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী মিন্টু স্থানীয় শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিন্টু তার লোকজন নিয়ে তাদের কুপিয়ে জখম করে বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।

Related posts

Leave a Comment