৭ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি জানান, আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।হবে।
Read MoreDay: May 7, 2022
সাভারে পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি
৭ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কারখানার স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছয় জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কারখানার মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় অবস্থিত বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টস এর মালিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দেন কারখানার স্টাফরা। মোহাম্মদ হানিফ জানান, তার পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ৮৫ জন শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে উৎপাদন করে আসছিলেন। পরে বিভিন্ন সমস্যার…
Read Moreদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই
৭ মে, ২০২২ (বিবিনিউজ): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।প্রতিমন্ত্রী আজ চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মিলারচর এলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের…
Read Moreসাভারে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
৭ মে, ২০২২ (বিবিনিউজ):সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল তা এখনও জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়।পুলিশ জানায়,…
Read Moreদেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
৭ মে, ২০২২ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নই একটি জাতির উন্নয়নের মূল বিষয়। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবিলায় উপযোগী অবকাঠামো নির্মাণে এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে বলেন।তিনি বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এ অনন্য অর্জনে প্রকৌশলীদের অবদান…
Read More