স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন। বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না । পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত…
Read MoreDay: May 12, 2022
ধামরাইয়ে ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে বিপাকে ধান চাষীরা
স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে । ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হলে ও কয়েকদিন আগে ধমকা হাওয়ায় অনেক জমির বোরো ধান মাটিতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে । আবার শুরু হয়েছে টানা বৃষ্টি আর বৃষ্টির কারণে পাকা ধান জমিতেই অনেকটাই নষ্ট হতে বসেছে । এ পর্যন্ত ২৫ ভাগ বোরো ধান, চাষীরা ঘরে তুলতে পেরেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান ।
Read More১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক
১২ মে ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ।
Read Moreফ্যানের ভেতর দেড় কোটি টাকার সোনার বার
১২ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাঁকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। কাস্টম হাউসের কর্মকর্তারা আরও জানান, শফিকুলের সঙ্গে থাকা লাগেজের ভেতর একটি চার্জার ফ্যান ছিল। বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ফ্যানের ভেতরে সোনার বার শনাক্ত হয়। পরে…
Read More