স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে । ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হলে ও কয়েকদিন আগে ধমকা হাওয়ায় অনেক জমির বোরো ধান মাটিতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ।
আবার শুরু হয়েছে টানা বৃষ্টি আর বৃষ্টির কারণে পাকা ধান জমিতেই অনেকটাই নষ্ট হতে বসেছে । এ পর্যন্ত ২৫ ভাগ বোরো ধান, চাষীরা ঘরে তুলতে পেরেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান ।
