আমিনবাজারের সেই ময়লার ভাগাড় এখন নান্দনিক বাগান, কাল পরিদর্শনসহ বৃক্ষরোপনে আসছেন প্রধানমন্ত্রী

ছানোয়ার হোসেন শামীম,সাভার,১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় দুর্গন্ধমুক্ত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সাড়ে চার কিলোমিটারের সেই বিশাল ময়লার ভাগাড়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে মাত্র তিন মাসেই এলাকাটির চিরচেনা সেই দুর্গন্ধময় দৃশ্যপট পুরোপুরি বদলে গিয়ে এখন একটি নান্দনিক ও সবুজ পরিবেশে রূপ নিয়েছে।ময়লার স্তুপ সরিয়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন বাগান। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল ও উইন্ডমিল। উৎপাদিত হচ্ছে তিন কিলোওয়াট বিদ্যুৎ। মহাসড়কের দুই পাশের…

Read More

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় মিলেছে

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে। আজ বেলা সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরও মরদেহ থাকতে পারে। উদ্ধার অভিযান চলছে। ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার…

Read More

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক…

Read More

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী আজ। তবে এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন। মহাসপ্তমীর প্রথম দিনের প্রভাতে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচুগাছ, হলুদগাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ এই নয়টি…

Read More

ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, পরে প্রত্যাহার জাপানের

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি এবং পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) শুক্রবার প্রথমে জানিয়েছিল, দেশটির কাছে কুরিল দ্বীপপুঞ্জ এলাকায় ৯.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। জাপানে এই দ্বীপপুঞ্জ ‘চিশিমা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত। সতর্কতা জারির পর লাখ লাখ মানুষের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা বেজে ওঠে। পরে সংস্থাটি জানায়, প্রকৃতপক্ষে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় দুপুরের কিছুক্ষণ পর…

Read More

কক্সবাজারে রিসোর্টে আগুন, চার মৃতদেহ উদ্ধার

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে চার ব্যক্তির খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া রেস্তোরাঁ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পাটোয়ারটেক সৈকত এলাকাটি পর্যটক এলাকা। রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে…

Read More

সাভারে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকা সাভারের ইসলামী শিক্ষা একাডেমিতে “ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা”র উদ্যোগে আয়োজিত হয়েছে একটি সচেতনতামূলক “বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা”। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষিত যুবকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি এক প্রাণবন্ত রূপ নেয়।বক্তারা বলেন, “শিক্ষাই দিয়ে গড়বো সুন্দর সমাজ, বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। “শিশুর অধিকার, শিশুর জীবন বাল্যবিবাহ নয়” এই বার্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের পজিটিভ ও শিক্ষণীয় উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে গুরুত্বপূর্ণ…

Read More

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী

১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন। এতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি আরও বলেন,…

Read More