স্পোর্টস রিপোর্টার : ঢাকার সাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুলটব লীগ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজাশন এলাকায় এ ফুটবল লীগের উদ্বোধন করেন ,সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। আজকের খেলায় অংশ গ্রহন করেছে রাসেল একাদশ বনাম দিয়া স্পোর্টিং ক্লাব।
খেলায় এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া,কাউন্সিলর শাহিনুর বেগম,
ফুটবল টুর্নামেন্টের উপদেষ্টা ও এটিএন বাংলার সিনিয়র কর্মকর্তা হাজী আবুল কালাম আজাদ,রাজাশন প্রিমিয়ার ফুটবললীগের সভাপতি হাজী মনির পালোয়ান,সম্পাদক মেহেদী রানা শহীদসহ অনেকে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এই খেলার আয়োজন বলে জানিয়েছে খেলার আয়োজকরা । খেলাটি দেখার জন্য ওই এলাকায় কয়েক হাজার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
।
