চট্টগ্রামে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মঙ্গলবার ভোরে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৩৫) এবং তার সহকারী আব্দুর রশিদ (৩৫)। উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোরে একটি ট্রাক আরেক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের চালক ও সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বদরুল নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত…

Read More

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় রেদওয়ানুল কবির (৩০) নামে এক যুবক নিহত ও মো. মিঠুন (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হাতিরঝিলের মহানগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেল থেকে তারা দুজন ছিটকে পড়েন। তাদরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তাদের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। আহত মো. মিঠুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More

চট্টগ্রামের লালদীঘিতে ২৭ অক্টোবর জনসভা বিএনপির

নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২৭ অক্টোবর বিকালে লালদীঘির মাঠে জনসভা করার ঘোষণা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। সেইসঙ্গে বিকট শব্দে বজ্রপাতও হয়েছে। এ বজ্রপাতের ঘটনাকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। গতকাল সোমবার সকালে মহানগর বিএনপি আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর লিখিত বক্তব্যে বলেন, নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার চার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বাকলিয়া এলাকার বাসিন্দা জসিমউদ্দিন নামে এক নেতার মৃত্যু হয়েছে গতবছরের…

Read More

মোহাম্মদপুরে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে ৪০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-২ এ খবর নিশ্চিত করেছেন।

Read More