জাবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মোশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ কর্মীরা রামদা, রড, লোহার পাইপ, খুর ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন  ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী আবু সাঈদ (ভূতাত্ত্বিক বিজ্ঞান, ৪৫ ব্যাচ) ও রফিক জব্বার হলের আরো দুজন মিলে এক ছাত্রীকে উত্যক্ত করে। পরে ওই ছাত্রী তার বন্ধুদের বিষয়টি জানালে ওই হলের কয়েকজন…

Read More

নেইমারের হ্যাটট্রিকে পিএসজির দুর্দান্ত প্রত্যাবর্তন

লিভারপুলের কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বাজে একটা সূচনা হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। কিন্তু সেখান থেকে দুর্দান্ত এক প্রত্যাবর্তন হলো দলটির। ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারই দেখালেন মূল চমক। নেইমারের হ্যাটট্রিকের সুবাদে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতে গোল উৎসব করেছে পিএসজি। সি গ্রুপের অপর ম্যাচে নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। তাই দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে নাপোলি। আর পিএসজি ও লিভারপুর দু’দলেরই অর্জন সমান তিন পয়েন্ট করে। খেলার ২০ মিনিটে প্রথম…

Read More

কোটার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে সড়ক অবরোধ

৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মতিঝিল থেকে গাবতলী ও মিরপুর রুটে চলাচলকারী যানবাহনগুলো নিউমার্কেট হয়ে ঘুরে যেতে হচ্ছে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পর বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে…

Read More

বিএনপি না এলেও উত্সবমুখর পরিবেশে নির্বাচন হবে: ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে তৃতীয় দিনের মতো নৌকার পক্ষে গণসংযোগ করেছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক স্থানে এই কর্মসূচিতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা উন্নয়নের প্রচারপত্র ও লিফলেট বিতরণের পাশাপাশি আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি না আসলেও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের মতো এবারও উত্সবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ…

Read More

‘নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ নয় বরং উৎসাহ পেয়েছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শুধু আলোচনাই হচ্ছে না একটা চুক্তি হয়েছে। পৃথিবীর সব স্থান থেকে চাপ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সমস্যা দূর করতেই সাইবার আইন করা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এবং এটাতে বিশ্বাস করে বাংলাদেশ। আজ বুধবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রী। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ নয় বরং উৎসাহ পেয়েছি। আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো কথা হয়নি। তিনি বলেন, দেশে অনেকে আছেন যারা…

Read More