স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আন্দোলনকে পুঁজি করে যাতে কেউ ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।’ রবিবার নওগাঁর পত্নীতলায় মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ড. কামাল একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি ৭ দফা দিতেই পারেন। দলীয়ভাবে তাদের সেই দাবির জবাব দেয়া হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ…
Read MoreDay: October 28, 2018
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। রবিবার দুপুরে (২৮ অক্টোবর) লামা উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারের ১০ কোটি ৪২ লক্ষ ভোটারের তথ্য সংরক্ষণ করা আছে। সরকারের রাজস্ব তহবিলের অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ২৫টি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। নাগরিক সেবা প্রদানের সময়…
Read Moreজাবালে নূরের চালকসহ ৬ জনের বিচার শুরু
রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ঘাতক বাসের মালিক ও চালকসহ ছয়জনের বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন। একইসঙ্গে ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। শুনানিতে কারাগারে থাকা ঘাতক বাস দুটির মধ্যে একটির মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, হেলপার মো. এনায়েত হোসেন ও আরেক বাসচালক মো. জোবায়ের সুমনকে আদালতে হাজির করা হয়। আদালতে চার আসামি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ…
Read Moreসাংবাদিক ও ছাত্রীকে মারধরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবরোধ
এ কে আজাদ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের সময় বাধা দেয়ায় সেখানে কর্মরত চ্যানেল আই অনলাইন প্রতিনিধি মাহমুদুল হক সোহাগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী সন্ত্রাসী হামলার শিকার হন। সাংবাদিক ও ছাত্রীকে মারধরের ঘটনায় বিচারের নামে প্রহসনের প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অবরোধ পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ রোববার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এসময় হামলাকারীদের বিচারের যৌক্তিক দাবিতে বিভিন্ন বিভাগের শতাধীক শিক্ষার্থী অবরোধে অংশ নেন। অবরোধের কারণে উপাচার্যসহ প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মকর্তারা তাঁদের নিজ…
Read Moreসাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
পৃথক ঘটনায় সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর হাত ও পা ভেঙ্গে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সাভারের গেন্ডা ও পশিচম ব্যাংক টাউন এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় পশিচম ব্যাংক টাউন মাদক ব্যবসায়ায় বাধা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দিনকে (৪৭) কুপিয়ে জখম করে সন্ত্রাসী রনি,মনির,ও সালমান। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যদিকে সাভারের গেন্ডা এলাকায় আবু জ¦র নামের (৪৮) এক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফল…
Read Moreনির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে : খাদ্যমন্ত্রী
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। মন্ত্রী আজ রবিবার দুপুরে সাভারের ঝাউচর এলাকায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি দুর্নীতিবাজ ঐক্যফ্রন্ট এর নেতা ড.কামাল হোসেনের সাথে জোট করে দেশে অরজকতা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসার লোভ দেখছেন কিন্তু তাদের স্বপ্ন কোন দিনেই পুরণ হবে না বিএনপি আজ নেতৃত্ব শুন্য হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন বিএনপির সাথে দেশের কোন মানুষ নেই তাদের সাথে রয়েছে সন্ত্রাসী ও খুনিরা তাদের দেশ…
Read Moreবরগুনায় ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে এখানে জেলার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। বিকেলে তিনি তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ২১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মুক্ত করেন। প্রকল্পগুলো হচ্ছে- একটি ২৫০ শয্যার হাসপাতাল, বামনা ও বেতাগি উপজেলায় দু’টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা পাঠাগার, জেলা পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের জন্য একটি ব্যারাকের নির্মাণ কাজ এবং অন্যান্য প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য দ্বিতল ভবন হোস্টেলের সম্প্রসারণ, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, দোয়াতোলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত উপকূলীয়…
Read Moreযুক্তরাষ্ট্রে সিনাগগে বন্দুক হামলায় নিহত ১১, আহত ৬
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ নগরীর একটি সিনাগগে শনিবার শিশুদের নামকরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইহুদিদের ওপর সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে ২৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর এএফপি’র। ৪৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রবার্ট বোয়ার্স ‘সব ইহুদিকে মরতে হবে’ এই ঘোষণা দিয়ে ট্রি অব লাইফ সিনাগগে এ হামলা চালায়। হামলার সময় সিনাগগে সকালের সাবাথ অনুষ্ঠান চলছিল।এ সময় সেখানে বেশ অনেক ইহুদি ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। হামলার পর পুলিশের সঙ্গে রবার্টের বন্দুকযুদ্ধ হয়।পুলিশ তাকে আটক করে। বন্দুকযুদ্ধে হামলাকারী আহত হওয়ায়…
Read Moreচিটাগং ভাইকিংসে খেলবেন মুশফিক
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে টানল চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটিংয়ে মুশফিককে দলভুক্ত করে তারা। মুশফিক সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এই ক্যাটাগরির ক্রিকেটারের মূল্য ৪০ থেকে ৭৫ লাখ টাকা। রাজশাহী কিংস ছেড়ে দেয়ার পর মুশফিক উন্মুক্ত হয়ে যান। বিপিএলে ৫৪ ম্যাচে সর্বোচ্চ ১৩৫৭ রান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে নিয়েছে রংপুর রাইডার্স। যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসের সঙ্গী হবেন। আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ…
Read Moreসারাদেশে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে
সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকরদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাজধানীর আন্তঃনগর টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। রাজধানী ঢাকায়ও বন্ধ রয়েছে গণপরিবহন। বিআরটিসির দুএকটি বাস চললেও তা নিতান্তই অপ্রতুল হওয়ায় বেশিরভাগ নগরবাসীকে নির্ভর করতে হচ্ছে অ্যাপসভিত্তিক পরিবহন সার্ভিস বা পায়ের উপর। প্রধান সড়কগুলোতে কিছু রিকশা চলাচল করলেও অফিসগামী যাত্রী আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিটি মোড়ে। এদিকে পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা…
Read More