গাজীপুরে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা

গাজীপুরে  মোতালেব খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা  করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফাও আহত হয়েছেন। সোমবার সকালে ওই এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মোতালেব গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ…

Read More

রায় প্রত্যাখ্যান করে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তিনি আরো বলেন, এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতে এবং একদলীয় শাসন কায়েম করতেই এই রায় দেয়া হয়েছে। প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…

Read More

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুর্মিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। হায়দার জামালপুর গ্রামের প্রবাসী হাবু ফরাজীর ছেলে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রবিবার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জন মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাচানালীরা পর পর…

Read More

খালেদা জিয়াসহ চারজনের ৭ বছর করে কারাদণ্ড

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। এ নিয়ে পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলো। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে ৫ বছরের সাজা দেয় একই আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও…

Read More