আজ শনিবার চট্টগ্রামে কাজীর দেউরি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কের সামনে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে। যে কারণে কাউকে সমাবেশ করতে দেয় না। প্রশাসনের প্রতি অভিযোগ করে তিনি বলেন, আজকের এই সমাবেশ লালদিঘীর ময়দানে হবার কথা ছিল। প্রশাসন সরকারকে সমর্থন করেছে। আমাদের সমাবেশে পদে পদে বাধা দেয়া হয়েছে। তারপরেও জন¯্রােত হয়ে গেছে পুরো এলাকা। তিনি আরো বলেন, মামলা অনেকে হয়েছে, ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু সাত দফা দাবি আদায় না করে আমরা ঘরে…
Read MoreDay: October 27, 2018
বিএনপি ঐক্যফ্রন্টের মুখ আর ড. কামাল মুখোশ: হাসানুল হক ইনু
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন নিজে নির্বাচন করবেন না, রাষ্ট্রীয় পদে যাবেন না, উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন? বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন মুখোশ। সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ দুষ্কর্ম ধোলাই করে সব পরিষ্কার করে দেবেন সেটা ভুল। শনিবার সকাল ১০টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব…
Read Moreসাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুলটব লীগ উদ্বোধন
স্পোর্টস রিপোর্টার : ঢাকার সাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুলটব লীগ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন এলাকায় এ ফুটবল লীগের উদ্বোধন করেন ,সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। আজকের খেলায় অংশ গ্রহন করেছে রাসেল একাদশ বনাম দিয়া স্পোর্টিং ক্লাব। খেলায় এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া,কাউন্সিলর শাহিনুর বেগম, ফুটবল টুর্নামেন্টের উপদেষ্টা ও এটিএন বাংলার সিনিয়র কর্মকর্তা হাজী আবুল কালাম আজাদ,রাজাশন প্রিমিয়ার ফুটবললীগের সভাপতি হাজী মনির পালোয়ান,সম্পাদক মেহেদী রানা শহীদসহ অনেকে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এই খেলার আয়োজন বলে জানিয়েছে খেলার আয়োজকরা । খেলাটি দেখার জন্য ওই এলাকায়…
Read Moreবেতনভাতা ঠিকমত পরিশোধ না করায় প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ
সাভারের রাজাশন এলাকায় হাইপয়েন্ট রপ্তানিকারক পোষাক তৈরির কারখানায় বিভিন্ন সময় সরকারী আইন অমান্য করে শ্রমিক ছাঁটাই ও বেতনভাতা ঠিকমত পরিশোধ না করায় প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে শনিবার দুপুর থেকে কারখানার ভিতরে অবস্থান কর্মসূচী পালন করছে তারা। কোন রকম অপ্রতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।কারখানার ভিতরে সংবাদকর্মীদের প্রবেশে বাধা প্রদান করছে কর্তৃপক্ষের লোকজন।
Read Moreরবিবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করতে সাভারে আসছেন সজীব ওয়াজেদ জয়
শেখ একে আজাদ ॥ আগামীকাল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করতে ঢাকার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে সাভারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে আজ শেখ হাসিনা যুব কেন্দ্র ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে এতে সারা বাংলাদেশ থেকে আসা প্রায় দুই’শ জন ইয়ং বাংলার প্রতিনিধরা অংশ গ্রহন করেন। আগামীকাল রবিবার বিকেলে সজীব ওয়াজেদ জয় ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা ৩০টি প্রতিষ্ঠানকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করবেন। আজ ক্যারিয়ার টক এর…
Read Moreজিম্বাবুয়েকে হ্যাটট্রিক হোয়াইটওয়াশ করলো টাইগাররা
পরপর তিন ম্যাচে হারিয়ে জিম্বাবুয়েকে হ্যাটট্রিক হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো মাশরাফি বিন মুর্তজার দল। টেস্টেও জিম্বাবুয়েকে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে এভাবে হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় সাত উইকেটে। সফরকারীদের দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের সেঞ্চুরির সুবাদে ৪২.১ ওভারে সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় জয়ছন বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়ছন বেগম উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার দানা মিয়ার স্ত্রী। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় জয়ছন বেগম মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। ওসি বলেন, আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
Read Moreমালয়েশিয়ায় নতুন কলিংয়ের স্বপ্নে বিভোর দালাল চক্র-২
বাংলাদেশের জনশক্তি রফতানির অন্যতম প্রধান বাজার মালয়েশিয়া। মালয়েশিয়া জনশক্তির জন্য বাংলাদেশকে তাদের ‘সোর্স কান্ট্রির’ তালিকাভুক্ত করেছে। ফলে সেবা, উৎপাদন, নির্মাণসহ পাঁচটি খাতে বাংলাদেশী কর্মী নেয়ার সুযোগ তৈরি হয়। সাম্প্রতিক সময়ে রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম্যের ঘটনায় মালয়েশিয়ার শ্রমবাজার প্রশ্নবিদ্ধ হলেও দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের আলোচনায় আবারো খুলতে শুরু করছে নতুন দ্বার। তথ্যানুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় জি টু জি প্লাসে দশ সিন্ডিকেট চক্রের কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন নিয়মনীতি থাকলেও তা মানা হয়নি। লোভনীয় চাকরি ও উচ্চ বেতনের কথা বলে বাংলাদেশ থেকে কর্মী আনা…
Read Moreপটুয়াখালীতে ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উম্মোচন করলেন প্রধানমন্ত্রী
পটুয়াখালী জেলার কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধন করেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন। এর আগে প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী…
Read More